Narendra Modi: 'INDIA'-জোট ক্ষমতায় এলে কী হবে? রাজস্থানের প্রচারসভা থেকে কোন শঙ্কার কথা শোনালেন মোদী
ভোটের প্রচারে গোটা দেশেই ঝড় তুলেছে বিজেপি। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ছুটে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার তিনি পৌঁছে গিয়েছিলেন রাজস্থানের বারমেঢ়ে। সেখানে নির্বাচনী জনসভা করেছেন তিনি। সেই নির্বাচনী জনসভা থেকেইউ ইন্ডিয়া জোটকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি সরাসরি অভিযোগ করেছেন ইন্ডিয়া জোট দেশকে দুর্বল করে দিতে চাইছে। তারা ক্ষমতায় এলে দেশের সব পরমাণু অস্ত্র নষ্ট করে দেবে। এক কথায় ইন্ডিয়া জোটকে দেশবিরোধী বলে তকমা দিয়েছেন তিনি। তারা ক্ষমতায় এলে দেশেরই অনেকটা ক্ষতি হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লিগের স্ট্যামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এর থেকেই প্রমাণ হয় দেশভাগের আসল অপরাধী কারা। কাদের জন্য দেশভাগ হয়েছিল। তারপরেই তিনি ইন্ডিয়া জোটে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। আমাদের প্রতিবেশী দেশগুলি যেখানে পরমাণু অস্ত্রে শক্তিধর সেখানে ইন্ডিয়া জোট দেশের পরমাণু অস্ত্র সব নষ্ট করে দিলে দেশ আরও দুর্বল হয়ে পড়বে।
প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে নিশানা করে আরও অভিযোগ করেছেন যে দেশের উন্নয়ণ চায় না তারা। কংগ্রেস সবরকম দেশবিরোধী শক্তির পাশে গিয়ে দাঁড়ায় বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন এতো বছর ধরে কংগ্রেস দেশ শাসন করেছে অথচ একটি সমস্যাও সহজে সমাধান করতে পারেনি তারা। যখন মোদী সরকার দেশকে শক্তিশালী করে গড়ে তুলতে চাইছে তখন ইন্ডিয়া ব্লক তার বিরোধিতা করে দেশকে আরও দুর্বল করে তুলতে চাইছে।
প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থানে কংগ্রেস খুব একটা ভাল অবস্থায় নেই। গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিরোধ প্রকাশ্যে। কংগ্রেস সরকারে থাকাকালীন প্রকাশ্যেই চলে এসেছিল তাঁদের দ্বন্দ্ব। প্রকাশ্যে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সচিন পাইলট। সেই দ্বন্দ্বের কারণেই কংগ্রেসকে হার স্বীকার করতে হয়েছিল রাজস্থানে। তারপরেই ফের গেরুয়া শিবির সেখানে সরকার গড়েছে। কাজেই রাজস্থানে এবার সুবিধাজনক অবস্থায় রয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications