'APMC' নিয়ে কষকদের উস্কানি, কেরল কেন ব্রাত্য, কৃষক আন্দোলন নিয়ে কংগ্রেসের পোল খুললেন মোদী
'APMC' নিয়ে কষকদের উস্কানি, কেরল কেন ব্রাত্য, কৃষক আন্দোলন নিয়ে কংগ্রেসের পোল খুললেন মোদী
কৃষক বিক্ষোভের মূলে যে রয়েছে কংগ্রেস সেটা এদিন স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেছেন এপিএমসি নিয়ে কৃষকদের উস্কাচ্ছে কংগ্রেস। অথচ ৭০ বছর দেশ শাসন করেছে তারা। কেরলেও রাজত্ব করেছে তাহলে কেন কেরলে এখনও এপিএমসি তৈরি করেনি কংগ্রেস। কেন কেরলের কৃষকরা এপিএমসি থেকে বঞ্চিত। সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

কেরলে কেন নেই এপিএমসি
৭০ বছর দেশ শাসন করেছে কংগ্রেস। অথচ দেশের কৃষকদের জন্য বিন্দুমাত্র উন্নয়ন করেনি। যে এপিএমসির দাবিতে কৃষকদের খেপিয়ে তুলছে কংগ্রেস। গত ৭০ বছরে সেই এপিএমসি করেনি কেন তারা। কেরলে এতোদিনেও কেন হয়নি এপিএমসি। সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোহ করেছেন কেবল মাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কৃষকদের খেপিয়ে তুলছে কংগ্রেস।

কৃষকদের আলোচনার প্রস্তাব
নতুন করে কৃষকদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোলা মনে সরকার ফের তাঁদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। এর আগে পাঁচ বার কৃষকদের সঙ্গে আলোচনায় বসেছে সরকার। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে আলোচনায় বসেছেন কৃষক প্রতিনিধিদের সঙ্গে। কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি।

বিরোধীদের আলোচনার প্রস্তাব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষকদের স্বার্থে তিনি বিরোধীদের সঙ্গেও আলোচনায় বসেতে রাজি। কিন্তু রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কৃষকদের উন্নয়নে যেন বাধা না দেন কৃষকরা তার অনুরোধ জানিয়েছেন মোদী। তিনি বসেছেন ভুল হলে সরকারের সমালোচনা করন কিন্তু কৃষকদের উন্নয়নে বাধা দেবেন না। নয়া কৃষি আইন কৃষকদের আয় বৃদ্ধির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল।

বামেরা কোনও উন্নয়ন করেনি
পশ্চিমবঙ্গের বামেরা শাসন করেছে ৩০ বছর কিন্তু কৃষকদের কোনও উন্নয়ন করেনি। যেখানে রাজ্যে বামেদের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে গিয়ে সেখানে বামেদের সঙ্গে হাত মিলিয়ে কৃষকদের উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। রাজনীতি জন্য বাংলার ৭০ লক্ষ কৃষক কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন মোদী।












Click it and Unblock the Notifications