নমস্তে ট্রাম্প: ফের চমক মার্কিন ফার্স্ট লেডির, দ্বিতীয় দিনে পদ্ম প্রিন্টের পোশাকে মেলানিয়া ট্রাম্প
নমস্তে ট্রাম্প: ফের চমক মার্কিন ফার্স্ট লেডির, দ্বিতীয় দিনে পদ্ম প্রিন্টের পোশাকে মেলানিয়া ট্রাম্প
ভারত সফরের দ্বিতীয় দিনেও নজর কাড়লেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দ্বিতীয় দিনে তাঁর পরণে দেখা গেল পদ্ম প্রিন্টের মিড ড্রেস। দ্বিতীয় িদনে কয়েকটি একক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে প্রথমে রাষ্ট্রপতি ভবনে যান প্রেসিডেন্টের সঙ্গে। সেখানে সাদার উপর পদ্ম প্রিন্টের পোশাকে সকলের নজর কেড়েছেন সকলের।

ফের পোশােক চমক মেলানিয়ার
একসময়ে আমেরিকার জনপ্রিয় মডেলদের মধ্যে একজন ছিলেন তিনি। তাই তার পোশাক যে সেরকমই হবে তাতে কোনও সন্দেহ নেই। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মেলানিয়ার পোশাক বরাবরই ফ্যাশন ওয়ার্ল্ডের আলোচ্য বিষয় হয়েছে। ভারত সফরেও মেলানিয়ার পোশাক সকলের আলোচ্য বিষয় হয়েছে। দ্বিতীয় দিনেও মেলানিয়ার পোশাক নজর কেড়েছে। রাষ্ট্রপতি ভবনে দিনের প্রথম কর্মসূচিতে সাদার উপর পদ্ম প্রিন্টের শার্ট ড্রেসে দেখা গিয়েছে মার্কিন ফার্স্ট লেডিকে। এই পদ্ম ফুলের এমব্রডায়েরি বিশেষ করে নজর কেড়েছে সকলের। মার্কিন ফার্স লেডির এই পোশাকের মধ্যে সূক্ষ্ম রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। ক্যারোলিনা হেরারার ডিজাইন করা এই পোশাক নজর কেড়েছে আনেকের।

প্রথম দিনে মেলানিয়ার পোশাক
ভারত সফরের প্রথম দিনেই মেলানিয়ার পোশাক নজর কেড়েছিল অনেকের। সাদা রঙের জাম্প স্যুটের সঙ্গে ভারতীয় সংস্কৃতির মেল বন্ধন ঘটাতে সবুজ রঙের সিল্কের উপর সোনালি সুতোর জরির কাজ করা বেল্ট। এতেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলে গিয়েছে। এই সংস্কৃতির মেলবন্ধন ঘটাতেই এই পোশাক ডিজাইন করেছেন। ফরাসি ডিজাইনারকে দিয়ে বিশেষ ভাবে ভারত সফরের জন্য এই পোশাক তৈরি করিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প।

দেড় লাখের পোশাক
সাদা রঙের শার্ট ড্রেসের মধ্যে একাধিক রঙের পদ্মফুলের মোটিভ এমব্রডায়েরি করা। এই পোশাকটি ডিজাইন করতে ১, ১৫, ২৬৫ টাকা নিয়েছেন ডিজাইনার। এই পদ্ম মোটিভের দুটি অর্থ প্রকাশ পাচ্ছে। এক শাসক দল বিজেপির প্রতিক পদ্মফুল। অন্যদিকে ভারতের জাতীয় ফুল পদ্ম। মেলানিয়া এর মধ্যে কোনটির সঙ্গে নিজের পোশাকের পদ্ম ফুল মেলাবেন সেটা আলোচ্য বিষয়।












Click it and Unblock the Notifications