করোনা টিকা নিয়ে কড়া হল নবান্ন, বিশৃঙ্খলা রুখতে নতুন নির্দেশিকা জারি মুখ্যসচিবের
করোনা টিকা নিয়ে কড়া হল নবান্ন, বিশৃঙ্খলা রুখতে নতুন নির্দেশিকা জারি মুখ্যসচিবের
করোনা টিকাকরণ নিয়ে জেলায় জেলায় চরম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মঙ্গলবারই করোনা টিকাকরণের লাইনে চরম হুড়োহুড়িতে পদপিষ্ট হয়েছেন ২৫ জন। ধুপগুড়ির এই ঘটনার পরেই নড়েচড়ে বসে নবান্ন। করোনা টিকাকরণে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। মুখ্যসতিব হরিকৃষ্ণ দ্বিবদী জানিয়েছেন, কুপন ছাড়া কোনও টিকা দেওয়া হবে না কোনও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে।

করোনা টিকা নিয়ে বিশৃঙ্খলা
করোনা টিকার সংকটের জেরে জেলায় জেলায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কোথাও বিক্ষোভ হচ্ছে তো কোথাও হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। মঙ্গলবারই ধুপগুড়িতে করোনা টিকা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। করোনা টিকা নেওয়ার হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে অনেকই আহত হয়েছে। চরম বিশৃঙ্খলার জেরে করোনা টিকাকরণ বন্ধ করে দিতে হয়। শুধু ধূপগুড়িতে নয়, একাধিক জায়গা এই পরিস্থিতি তৈরি হচ্ছে। করোনা টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে একাধিক জায়গায়।

জরুির বৈঠক নবান্নে
জেলায় জেলায় বিশৃঙ্খলার খবর প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সন্ধেয় নবান্নে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে পরিস্থিতি সামাল িদতে বেশ কিছু ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। জেলায়-জেলায় টিকাকেন্দ্রগুলিতে বিশৃঙ্খলতা এড়াতে কয়েক দফা নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব। প্রসঙ্গত উল্লেখ্য টিকা বণ্টনে কেন্দ্র রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে টিকার জন্য দরবার করেছিলেন। তারপরে চিঠি লিখেও একাধিকবার করোনা টিকা নিয়ে দরবার করেছেন তিনি। এমনকী কড়া ভাষাতেও চিঠি দিয়েছেন তিনি।

কুপন ছাড়া টিকা নয়
করোনা টিকাকরণে বিশৃঙ্খলা এড়াকে কুপন সিস্টেম চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যসচিব। আগে থেকেই কলকাতার সরকারি টিকা কেন্দ্রগুলিতে এই নিয়ম ছিল। এবার জেলাতেও টিকার জন্য কুপন বিলি করা হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিড ভ্যাকসিন নেওয়ার আগে স্বাস্থ্যকেন্দ্র থেকে বিলি করা হবে কুপন। কুপন ছাড়া দাঁড়ানো যাবে না টিকার লাইনে। যে যেখানে টিকা নেবেন তিনি সেখান থেকে আগে কুপন কাটবেন। টিকা নেওয়ার দু-তিনদিন আগে মিলবে কুপন। পুলিশ প্রশাসনকেও এই বিষয়ে তদারকি করার নির্দেশ দিয়েেছন মুখ্যসচিব।

বড় জায়গায় টিকাকরণের নির্দেশ
বিশৃঙ্খলা এবং ভিড় সামাল দিয়ে অপেক্ষাকৃত বড় জায়গা দেখে টিকাকরণ করার নির্দেশ দেওয়া হয়েছেষ।
স্বাস্থ্যকেন্দ্র ছোট হলে বড় স্কুল বিল্ডিংয়ে টিকাকরণ শিবিরের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে জেলায়-জেলায় কন্ট্রোল রুম চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে টিকাকরণ হচ্ছে তাদের পুলিশের যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা টিকার দ্বিতীয় ডোজে অগ্রাধিকার দেওযার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় সামাল দিতে বুথে-বুথে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখতে বলেছেন মুখ্যসচিব।












Click it and Unblock the Notifications