Panchayat Election: নিতে হবে কড়া ব্যবস্থা! হিংসা নিয়ে জেলাশাসকদের আট দফা নির্দেশ

West Bengal Panchayat Election: পঞ্চায়েত ভোটে হিংসা ও সন্ত্রাস নিয়ে সমস্ত জেলাশাসকদের নির্দেশিকা পাঠাল নবান্ন। আট দফা নির্দেশিকায় হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী হিংসার সময় কি ধরেন সম্পত্তি নষ্ট করা হয়েছে সেই বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।

পঞ্চায়েত ভোটে অবাধ সন্ত্রাস দেখেছে বাংলার মানুষ। শুধু মুর্শিদাবাদেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকি ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত রয়েছে বাংলাতে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

জেলাশাসকদের আট দফা নির্দেশ নবান্নের

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জোরাল সওয়াল করেন তিনি। আর সেই মামলায় ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এরপরেই হিংসা নিয়ে কড়া নবান্ন। হিংসা নিয়ে জেলাশাসকদের আট দফা নির্দেশ পাঠানো হল।

নির্বাচন লঙ্ঘনকারীদের ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ নবান্নের। তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী হিংসায় আহতদের তালিকা তৈরি করার কথাও জেলাশাসকদের বলা হয়েছে। পাশাপাশি তাদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে তার তালিকা স্বাস্থ্য দফতরের কাছে জমা দিতে বলা হয়েছে।

নির্বাচনী হিংসায় ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ নবান্নের। যাতে কোনও রকমের হিংসার ঘটনা না ঘটে সেদিকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি হিংসা নিয়ে সমস্ত জেলা থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছ বলেও জানা যাচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভোটে হিংসা নিয়ে বুধবারই ক্ষমা চেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন। পাশাপাশি ব্যবস্থা নিতে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার কথাও বলেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে নিহতের পরিবারকে ২ লাখ এবং হোম গার্ডে চাকরি দেওয়ারও কথাও ঘোষণা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+