সপ্তাহে ১০ কোটি কোভিড টেস্ট কিট উৎপাদন, লক্ষ্য অর্জনে মরিয়া মাই ল্যাব
সপ্তাহে ১০ কোটি কোভিড টেস্ট কিট উৎপাদন
বাড়িতে বসে করোনা ভাইরাসের টেস্ট করানোর জন্য এখন বাজারে চলে এসেছে কোভিড–১৯ টেস্ট কিট। ল্যাবে ভিড়ের মধ্যে না গিয়ে বরং বাড়িতেই নিজের টেস্ট করে নিতে পারবেন আপনি। ইতিমধ্যেই ভারতীয় ডায়গনস্টিক সংস্থা মাই ল্যাব ডিসকভারি সলিউশন শুক্রবার জানিয়েছে যে চাহিদার ওপর নির্ভর করে তারা কয়েক মাসের মধ্যেই প্রতি সপ্তাহে ১০ কোটি কোভিড–১৯ টেস্ট কিট তৈরি করার ক্ষমতা বাড়িয়ে নেবে।

ছাড়পত্র ভারতের
যদিও ভারতের বাইরে বাড়িতে টেস্ট কিটের ব্যবহার বিপুলভাবে প্রচলিত রয়েছে। মাই ল্যাবের কোভিড-১৯ কিট এই সপ্তাহের গোড়াতেই সরকারের থেকে ছাড়পত্র পেয়েছে। প্রসঙ্গত, ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের মহামারির জেরে দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে, বিশেষ করে গ্রামীণ ভারতে। মাই ল্যাবের মুখ্য এক্সিকিউট অফিসার রাহুল পাটিল জানিয়েছেন যে এই টেস্ট কিটের জন্য সরকারের এজেন্সি ও সংস্থাগুলি আগ্রহ দেখিয়েছে। পাটিল বলেন, 'যে কোনও ব্যক্তি কোনও প্রযুক্তি বিশেষজ্ঞ ছাড়াই এই কিটটি পরিচালনা করতে পারবেন এবং আমাদের উদ্দেশ্য এটি গ্রামেও পৌঁছেছে তা নিশ্চিত করা

দেশে সংক্রমণ ও মৃত্যু অনেক বেশি
গ্রামগুলিতে যথাযথ টেস্টের ব্যবস্থা না থাকার কারণে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সরকারি পরিসংখ্যানের চেয়ে দেশে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা সম্ভবত ৫ থেকে ১০ গুণ বেশি। বৃহস্পতিবার দেশে ২০ লক্ষ মানুষের কোভিড টেস্ট হয় এবং একদিনে রেকর্ড ২৫৯,৫৫১ জন আক্রান্ত হন।

১০ কোটি উৎপাদনের লক্ষ্য
এই সংস্থার পেছনে রয়েছে ভ্যাকসিন উৎপাদন সংস্থা সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা, তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহে ৭০ লক্ষ কিট তৈরির লক্ষ্য রয়েছে এবং তা কিছুদিনের মধ্যেই শিপিং শুরু করা হবে। পাটিল এ প্রসঙ্গে জানান, সংস্থা পরবর্তী দু'সপ্তাহের মধ্যে সাপ্তাহিক উৎপাদন বাড়িয়ে এক কোটি করবে এবং প্রতি সপ্তাহে ১০ কোটি উৎপাদনের ক্ষমতাকে শীঘ্রই ছুঁয়ে ফেলবে। তবে তা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কতটা চাহিদা বাড়ে তার ওপর নির্ভর করছে।

কোভিসেল্ফ
মাই ল্যাবের অ্যান্টিজেন টেস্ট 'কোভিসেল্ফ', খুবই ভিন্ন ধরনের একটি মলিকিউলার পিসিআর টেস্ট, করোনার ফলের জন্য যা একটি পরীক্ষাগারের প্রয়োজন কিন্তু এই টেস্ট কিট আরও সঠিক হিসাবে বিবেচিত হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যেই কোনও ব্যক্তির করোনার অবস্থান বোঝা যাবে।












Click it and Unblock the Notifications