'থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে', গণেশ চতুর্থীর আগে চমকে দেওয়ার মতো দাবি মুম্বইয়ের মেয়রের
'থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে', গণেশ চতুর্থীর আগে চমকে দেওয়ার মতো দাবি মুম্বইয়ের মেয়রের
করোনার থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। গণেশ চতুর্থীর আগেই মুম্বইয়ের মেয়রের এমন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মুম্বইয়ের মেয়র দাবি করেছেন মুম্বইয়ে সেপ্টেম্বরের ৬িদনে যে পরিমান সংক্রমণ হয়েছে তা অগাস্টের ২৮ শতাংশ। কাজেই পরিস্থিতি যে ভাল নয় তা আঁচ করতে পেরেছেন তিনি। সেপ্টেম্বরের শেষ থেকেই আবার করোনা ভাইরাসের থার্ড ওয়েভের সংক্রমণ পিক নেবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

করোনার থার্ড ওয়েভের বার্তা
করোনা ভাইরাসের থার্ড ওয়েভ নিয়ে আবারও সতর্ক করলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পদনেকর। িতনি জানিয়েছেন সেপ্টেম্বরের প্রথম ৬দিনে যে মাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে মুম্বই শহরে গোটা অগাস্ট মাসের করোনা সংক্রমণের ২৮ শতাংশ বলে জানিয়েছেন তিনি। কাজেই হঠাৎ করে এই সংক্রমণ বৃদ্ধি যথেষ্ট চিন্তার বলে উদ্বেগ প্রকাশ করেছেন মুম্বইয়ের মেয়র। একাধিক ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হয়েছে। লোকাল ট্রেন পরিষেবাও চালু হয়ে গিয়েছে মুম্বইয়ে। কাজেই ফের দোকানে বাজারে ভিড় বাড়ছে। কাজেই করোনার থার্ড ওয়েভ আসতে বেশি সময় নেবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ঘরে বসেই গণেশ চতুর্থী
করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবারও ঘরে বসেই গণেশ চতুর্থীর আনন্দ উদযাপন করার পরামর্শ দিয়েছেন মেয়র। তিনি বলেছেন আপনা ঘর আপনা বাপ্পা। তিনি বিভিন্ন মন্দিরগুলিকে অনুরোধ জানিয়েছেন গণেশ চতুর্থীর দিন যেন ১০ জনের বেশি একবারে প্রবেশ করতে না দেওয়া হয়। এবং শিফটে শিফটে যেন সব কিছুর ব্যবস্থা করা হয়। করোনা সংক্রমণের কারণে গত বছর গণেশ চতুর্থীর উৎসব প্রায় হয়নি বললেই চলে। লালবাগছা রাজার পুজোও নম নম করেই সারা হয়েছিল।

উদ্ধব ঠাকরের বার্তা
গণেশ চতুর্থী নিয়ে বার্তা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। তিনি বলেছেন করোনার থার্ড ওয়েভ আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কাজেই যতটা সম্ভব কোভিড বিধি মেনে উৎসবের আনন্দে সামিল হন। আগে নিজের প্রাণ বাঁচান তারপর উৎসবের আনন্দে গা ভাসাবেন বলে রাজ্যবাসীকে সতর্ক করেছেন উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত উল্লেখ্য গণেশ চতুর্থীর উৎসব দিয়েই গোটা দেশে উৎসবের মরশুম শুরু হয়ে যাবে। ভের উৎসবের আনন্দে ভিঁড়ে মিশবেন সাধারণ মানুষ। তাতেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করবে গোটা দেশে।

গণেশ চতুর্থী ১৫ দিন সবচেয়ে সংকট
গণেশ চতুর্থী শুরু হয়ে যাবে ১০ সেপ্টেম্বর। সেদিন গোটা মহারাষ্ট্র উৎসবের আনন্দে মশুগুল থাকবে। টানা ১০দিন থেকে ১৫ দিন চলবে সেই উৎসব। এখন থেকেই তার রেশ পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গায়। উৎসবে গা ভাসাতে শুরু করেছেন সাধারণ মানুষ। দোকানে বাজারে ভিড় বাড়তে শুরু করেছেন। েসকারণে গণেশ চতুর্থীর ১৫ দিন মহারাষ্ট্র তথা গোটা দেশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications