করোনার বিরুদ্ধে লড়তে মুম্বইয়ের রাস্তায় অভিনব অটো-রিক্সা, চালকের প্রশংসায় নেটিজেন মহল
করোনার বিরুদ্ধে লড়তে মুম্বইয়ের রাস্তায় অভিনব অটো-রিক্সা, চালকের প্রশংসায় নেটিজেন মহল
করোনা মহামারী সঙ্গে দীর্ঘ লকডাউনে গোটা দেশেই বিপর্যস্ত জনজীবন। খাদ্য থেকে বস্ত্র সর্বত্রই পড়েছে মহামারীর ছাপ। অর্থনৈতিক মন্দা কাটাতে গত মাস থেকে লকডাউন খানিক শিথিল করা হলেও বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যর জেরে ফের লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। এমতাবস্থায় সর্বাধিক বিপাকে পড়েছেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষেরা। এই সময়েই জীবনে টিকে থাকতে এবং একইসাথে করোনার বিরুদ্ধে লড়াই করতে এক অনন্য অটো-রিক্সা তৈরি করেছেন এক রিক্সা চালক।

সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বিখ্যাত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা। তারপরেই তা নিয়ে ব্যাপক হইচই শুরু হয় নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে এই তিন চাকার যানটিকেই যেন একটি ছোটখাটো বাড়িতে পরিণত করেছেন চালক। করোনার বিরুদ্ধে লড়তে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা। রয়েছে হাত ধোয়ার আলাদা জায়গা, স্যানিটাইজার, এমনকি যাত্রী সুবিধার জন্য রয়েছে ওয়াট-ফাইও।
পাশাপাশি বর্জ্য ফেলার জন্য ডাস্টবিনেরও সুবন্দোবস্ত আছে বলে দেখা যাচ্ছে। একইসাথে অটোর মধ্যেই পানীয় জল, কুলার ফ্যান, একটি ফোন চার্জিং পয়েন্টও রয়েছে। পাশাপাশি ব্লুটুথ স্পিকারও রয়েছে যাত্রীদের মনোরঞ্জনের জন্য। পাশাপাশি অটোর বাইরে করোনা হেল্প লাইনের সাথে বিএমসি-র টোল ফ্রি নম্বরও জনসাধারণের সুবিধার্থে দেওয়া রয়েছে বলে দেখা যাচ্ছে। একইসাথে করোনা রুখতে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সেই বিষয়েও একাধিক বিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে পোস্টার আকারে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে কোভিড-অটোর এই ভিডিওটি। মহামারীরে মাঝে চালকের এই অভিনব উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অগুনতি মানুষ।
{quiz_230}
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications