ভারতের বৃহত্তম তিনটি বিমানবন্দর থেকে বিমান অপরহরণের ছক, জারি 'হাইজ্যাক অ্যালার্ট'
ভারতের বৃহত্তম তিনটি বিমানবন্দর- মুম্বই, চেন্নাই ও হায়দ্রাবাদ থেকে বিমান অপহরণ করা হতে পারে। গোয়েন্দা সূত্রে এমন খবর সামনে আসার পরই এই তিন বিমানবন্দর সহ দেশের অন্য বিমানবন্দরগুলিতে জারি অ্যালার্ট।
মুম্বই, ১৬ এপ্রিল : ভারতের বৃহত্তম তিনটি বিমানবন্দর- মুম্বই, চেন্নাই ও হায়দ্রাবাদ থেকে বিমান অপহরণ করা হতে পারে। গোয়েন্দা সূত্রে এমন খবর সামনে আসার পরই এই তিন বিমানবন্দর সহ দেশের অন্য বিমানবন্দরগুলিতে জারি হয়েছে 'হাইজ্যাক অ্যালার্ট'।
গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, মোট ২৩জনের একটি দল বিমান অপহরণের ঘটনার ছক কষেছে। এই খবর আসার পর নিরাপত্তার যাতে কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

শনিবার এয়ারপোর্ট সিকিউরিটি কোঅর্ডিনেশন কমিটির বৈঠক হয়। বিমান অপহরণের ঘটনাকে থামাতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। এই তিন বিমানবন্দরে বিমান ধরতে যাওয়া যাত্রীদের কোনওরকম দেরি এড়াতে সময়ের অনেক আগেই চেক ইন করার পরামর্শ দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্র জানাচ্ছে, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এক মহিলার ই-মেল আসে। তাতে তিনি জানান, ৬ যুবককে মুম্বই, চেন্নাই ও হায়দ্রাবাদ থেকে বিমান অপহরণের পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করতে শুনেছেন।
সিআইএসএফের ডিরেক্টর জেনারেল ওপি সিং জানিয়েছেন, খবর পাওয়ার পরই এই তিন বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অনেক বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে। রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে সমস্তধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications