পাকিস্তানে বড় সন্ত্রাসবাদী হামলা! মিয়ানওয়ালি বিমানঘাঁটিতে আত্মঘাতী বাহিনী, ব্যাপক গোলাগুলি

পাকিস্তানে ফের একবার বড় সন্ত্রাসবাদী হামলা। মিয়ানওয়ালি বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। পাঁচ থেকে ছয় জনের আত্মঘাতী বাহিনী ভারী অস্ত্র নিয়ে পঞ্জাবের মিয়ানওয়ালি বিমানঘাঁটিতে প্রবেশ করেছে। উভয়পক্ষের প্রচণ্ড গোলাগুলি চলছে। হামলার যে ছবি সামনে এসেছে, তাতে এয়ারবেসের ভিতরে বড় অগ্নিকাণ্ড দেখা গিয়েছে।

এখনও পর্যন্ত একজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তেহরিক-ই-জিহাদ নামে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। তেহরিক-ই-জিহাদের মুখপাত্র মোল্লা মহম্মদ কাসিম হামলার দায় স্বীকার করে বলেছেন, বেশ কয়েকজন আত্মঘাতী হামলাকারী এই ঘটনায় জড়িত।

পাকিস্তানের মিয়ানওয়ালি বিমানঘাঁটিতে বড় সন্ত্রাসবাদী হামলা

স্থানীয় বাসিন্দারা হামলার ঘটনাটি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। হামলাকারীরা বিমানঘাঁটিতে থাকা একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে দাবি করেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বিমানঘাঁটিতে অভিযান শুরু করেছে।

জানা গিয়েছে, সন্ত্রাসবাদীরা মিয়ানওয়ালি বিমানঘাঁটির দেওয়াল টপকাতে মই ব্যবহার করে এবং ভিতরে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়। এইসব আত্মঘাতী হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনী অভিযান শুরু করেছে এবং উভয়পক্ষের প্রচণ্ড গোলাগুলি চলেছে। এখনও পর্যন্ত এনিয়ে পাকিস্তানী সেনাবাহিনী কোনও বিবৃতি দেয়নি।

উল্লেখ করা প্রয়োজন এই মিয়ানওয়ালি বিমানঘাঁটি, যেখানে গ্রেফতার হওয়ার পরে ইমরান খানের সমর্থকরা আক্রমণ করেছিল। সেই সময় বিক্ষোভকারীরা বিমানঘাঁটিতে বিমানের কাঠামোতে আগুনও ধরিয়ে দেয়।

অন্যদিকে শুক্রবার, দারে নিরাপত্তা বাহিনীকে বহনকারী দুটি গাড়িতেও হামলা চালায় সন্ত্রাসবাদীরা। যেখানে পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে ১৪ জন জওয়ানের মৃত্যু হয়। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কনভয় গোয়াদর জেলার পাসনি থেকে ওরমারার দিকে যাওয়ার সময় হামলার ঘটনাটি ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+