একাধিক বিতর্কিত মামলার রায়! সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ইনিংস শেষ অরুণ মিশ্রর
একাধিক বিতর্কিত মমলার রায়! সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ইনিংস শেষ অরুণ মিশ্রর
হাজার বিতর্কের মাঝেই ২রা সেপ্টেম্বর অবসর গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। ৬ বছরেরও বেশি সময় সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ছিলেন এই বরিষ্ঠ আইনজীবী। নানা গুরুত্বপূর্ণ মামলার রায়ও দিয়েছে তাঁর বেঞ্চ। তার মধ্যে অন্যতম তফসিলি জাতি ও জনজাতি সংক্রান্ত আইন সংশোধন। সাম্প্রতিক কালে বিতর্কিত প্রশান্ত ভূষণ মামলার রায়ও শোনায় তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ। যা নিয়েও প্রবল বিতর্ক হয় দেশজুড়ে।

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি এইচ জি মিশ্রের ছেলে অরুণ মিশ্র ২০১৪ সালের জুলাইয়ে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি সুপ্রিম কোর্টে যোগ দেন। এদিকে গত মঙ্গলবার টেলিকম সংস্থার বকেয়া সংক্রান্ত এজিআর মামলার মামলার রায়ও দেন তিনি। অবশেষে বুধবার মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর শিবমন্দির সংক্রান্ত মামলায় রায় দিয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি পদে ইনিংস শেষ করেন এই অভিজ্ঞ আইনজীবী।
এদিকে এর আগে করোনা অতিমারির মধ্যে নিজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দেন বিচারপতি অরুণ মিশ্র। সূত্রের খবর, রীতি মেনে অবসর গ্রহণের আগের দিন বিচারপতি মিশ্রকে সংবর্ধনা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছিল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের এই বরিষ্ঠ আইনজীবী।












Click it and Unblock the Notifications