মুকুল রায় কোন দলে আছেন! তৃণমূলে ঘরওয়াপসির পর থেকে ওঠা প্রশ্নের জবাব দিলেন নিজেই
মুকুল রায়ের তৃণমূলে ঘরওয়াপসির পর থেকেই জল্পনা চলছে মুকুল রায় কোন দলে রয়েছেন। মুকুল রায় তৃণমূল না বিজেপিতে, তা নিয়েই প্রশ্ন উঠেছে বারবার। এমনকী আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। তা নিয়ে বিধানসভা থেকে শুরু করে হাইকোর্ট, এমনকী সুপ্রিম কোর্টেও গড়িয়েছে প্রশ্নটা।
শেষপর্যন্ত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্যোাইপাধ্যায় রায় দেন, মুকুল রায় বিজেপি বিধায়ক। এখন সেই কথারই প্রতিধ্বনি হচ্ছে মুকুল রায়ের মুখে। মুকুল রায় নিজে বলছেন তিনি বিজেপিতেই আছেন। ফলে শুভেন্দু অধিকারী যে প্রশ্ন তুলেছিলেন মুকুল রায় কোন দলে রয়েছেন, তা এখন নিস্প্রয়োজন হয়ে গেল।

মুকুল রায় একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন। তারপর এক মাস কাটতে না কাটতেই তিনি তৃণমূলে ফিরে আসেন। ছেলে শুভ্রাংশুকে নিয়ে তিনি যোগ দেন তৃণমূলে। তারপর তাঁকে পিএসি চেয়ারম্যান করে তৃণমূলও বোঝাতে চায় মুকুল রায় বিজেপিতেই আছেন।
তারপরই শুরু হয় আইনি যুদ্ধ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইনের দ্বারস্থ হন মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের জন্য। তাঁরে পিএসি চেয়ারম্যান পদ থেকেও অপসারিত করার দাবি তোলা হয়। শেষপর্যন্ত তিনি পিএস চেয়ারম্যান থেকে সরেও যান। কিন্তু বিতর্কের অবসান হয়নি। আবারও শুভেন্দু অধিকারী মুকুল রায়ের অবস্থান জানতে আইনের দ্বারস্থ হন।

সম্প্রতি মুকুল-পুত্র শুভ্রাংশু অধিকারীর নাম শুভেন্দুর তৈরি করা দুর্নীতির তালিকায় থাকার পরই মুকুল রায়ের 'অন্তর্ধান' রহস্য তৈরি হয়। মুকুল রায় সোমবার হঠাৎ নিখোঁজ হয়ে যান। তারপর মুকুল-পুত্র শুভ্রাংশু নিখোঁজ ডায়েরিও করেন। তাঁকে পরে দিল্লি বিমানবন্দরে দেখা যায়। তিনি পরে জানান, স্বেচ্ছায় দিল্লি এসেছেন।
এমনকী তিনি জানিয়ে দেন, তিনি বিজেপিতেই আছেন। ফলে বিজেপিতে নতুন করে যোগ দেওয়ার প্রশ্ন নেই। এখন তিনি দিল্লিতে থাকবেন। তবে অনুপম হাজরার ফেসবুক পোস্টের পর থেকেই তাঁর বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তৈরি হয়। অনুপম হাজরা ফেসবুক পোস্টে লেখেন- প্রত্যাবর্তন।

শুভ্রাংশু অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করতে এহেন পরিকল্পনা হয়েছে। এর পিছনে কোনো বিশেষ রাজনৈতিক দল থাকতে পারে। থাকতে পারে টাকার খেলাও। তিনি আশঙ্কিত এবং আতঙ্কিত। একজন অসুস্থ মানুষকে নিয়ে এভাবে রাজনীতি হতে পারে তিনি ভাবতে পারছেন না।
মুকুল রায় এদিন জানান, তিনি অমিত শাহের সঙ্গে দেখা করবেন। কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনিই তাঁর থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বিজেপিতেই আছেন। আনুষ্ঠানিকভাবে ফরে যোগদানের ইঙ্গিতও দিয়েছেন। এমনকী শুভ্রাংশুরও বিজেপিতে যোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।












Click it and Unblock the Notifications