সর্বপ্রথম ভারতীয় সংস্থা হিসেবে ১১ লক্ষ কোটির বাজারদর ছুঁলো মুকেশ আম্বানির আরআইএল
সর্বপ্রথম ভারতীয় সংস্থা হিসেবে ১১ লক্ষ কোটির বাজারদর ছুঁলো মুকেশ আম্বানির আরআইএল
গত দু'মাসে প্রায় ১০টি বহুজাতিক সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড(আরআইএল)-এর ডিজিটাল প্ল্যাটফর্ম জিওর সর্বমোট ২৫% শেয়ার কেনে। যার জেরে জিও-তে মোট ১.১৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসে। এমতাবস্থায় বর্তমানে আরআইএলের শেয়ার মূল্য বেড়ে যাওয়ার দরুণ সোমবার সকালে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে প্রায় ১১ লক্ষ কোটির বাজারদরের মাত্রা ছুঁল আরআইএল। সোমবার সকালে বিএসই সেনসেক্স অনুযায়ী, আরআইএলের শেয়ার বাজার দর ২৮,২৪৮.৯৭ কোটি থেকে লাফিয়ে হয়েছে ১১,৪৩,৬৬৭ কোটি টাকা।

আরআইএলের বাজার দর পেরোল ১১ লক্ষ কোটি
বিএসই সূচকে আরআইএলের স্টক রেকর্ড ২.৫৩% বেড়ে দাঁড়ায় ১৮০৪.১০ টাকায়। এনএসই সূচক অনুযায়ী, এই স্টক ২.৫৪% বেড়ে ১৮০৪.২০টাকায় পৌঁছে সর্বকালীন রেকর্ড ভেঙেছে। ইতিপূর্বে শুক্রবার আরআইএল প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ১১ লক্ষ কোটি বাজারদরের মাত্রা ছুঁয়েছে।

ঋণমুক্ত হওয়ার পরই বাজিমাত আরআইএলের
মুকেশ আম্বানির এই তেল-টেলিকম সর্বস্ব সাম্রাজ্যের ঋণমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আরআইএলের শেয়ার মূল্য প্রায় ৬% বেড়ে আরআইএলের বাজার দর ১১ লক্ষ কোটি ছুঁয়ে ফেলে। গত দু'মাসের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের শেয়ার বিক্রি ও স্বত্ত্বাধিকার সংক্রান্ত আইনি সমস্যা থেকে ক্ষতিপূরণ পেয়ে আরআইএল বাজার থেকে সর্বমোট ১.৬৯ লক্ষ কোটি সংগ্রহ করে।

বাজার থেকে আরআইএলের বৃহৎ সংগ্রহে বদলেছে ছবি
আরআইএলের ডিজিটাল প্ল্যাটফর্মের ২৫% শেয়ার বিক্রিতে উঠে আসে প্রায় ১.১৫ লক্ষ কোটি ও একটি স্বত্ত্বাধিকার সংক্রান্ত আইনি সমস্যা থেকে জরিমানা বাবদ আসে প্রায় ৫৩,১২৪.২০ কোটি টাকা। এছাড়াও গত বছরে ব্রিটেনের তেলসংস্থা বিপি পিএলসি-তে নিজের প্রায় ৪৯% শেয়ার ৭০০০ কোটি টাকায় বিক্রি করে দেয় আরআইএল। ফলে এখন আরআইএলের মোট সংগ্রহের খাতায় ১.৭৫ লক্ষ কোটি টাকারও বেশি।

বর্তমানে বিশ্বে ধনীদের তালিকায় নয় নম্বরে মুকেশ আম্বানি
করোনা মহামারীর মাঝেই সম্পদের পরিমাণ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে মুকেশ আম্বানি। তারই ফল স্বরূপ বিশ্বের সেরা ১০ ধনীর তালিকায় ঢুকে পড়লেন তিনি। এই তালিকায় বর্তমানে নয় নম্বরে আছেন মুকেশ আম্বানি। ৬৩ বছর বয়সী মুকেশের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫০ কোটি ডলারে। পাশাপাশি একাধিক নতুন বিদেশি বিনিয়োগের কারণে বর্তমান বছরে এখনও পর্যন্ত আরআইএলের স্টকমূল্য বেড়েছে প্রায় ১৯%। সমস্ত ক্ষেত্র থেকে ঋণ মুক্তও হয়ছে আরআইএল। জিওর মারকাটারি ব্যাটিংয়ে এই মূল্য বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications