Trinamool Congress: পশ্চিমবঙ্গের নাম করা হোক বাংলা, কেন্দ্রের উদাসীনতা নিয়ে রাজ্যসভায় সরব তৃণমূল

পশ্চিমবঙ্গ নয় বাংলা। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের নাম বদলে উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার। রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের বদলে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব সর্ব সম্মতভাবে পাস হয়েছে। কেন্দ্রের অনুমোদন দিলেই বদলে যাবে রাজ্যের নাম। কিন্ত দীর্ঘদিন ধরেই দিল্লিতে ঠান্ডা ঘরে আটকে আছে পশ্চিমবঙ্গের এই ফাইলটি। এবার বিষয়টি নিয়ে রাজ্য সভায় সরব হল তৃণমূল।

মঙ্গলবার সংসদের জিরো আওয়ারে বিষয়টি রাজ্যসভায় উত্থাপন করেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব বিল পাস হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও বিষয়টি অনুমোদন দেয়নি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রাজ্যের ঐতিহ্য এবং ইতিহাসের দিকটি বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের উচিৎ দ্রুত বিষয়টিতে সবুজ সংকেত দেওয়া।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে বলেছেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে রাজ্য বিধানসভায় ২০ ১৮ সালেই সর্বসম্মত প্রস্তাব পাস হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের রাজ্যের নাম পরিবর্তন শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। বাংলার ইতিহাস,ঐতিহ্য এবং সংস্কৃতির দিকে লক্ষ্য রেখেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ কেন্দ্রের।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা নামটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত, এবং এটি আমাদের ভাষা ও ইতিহাসের অনুসারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন এর আগে একাধিকবার। তিনি উল্লেখ করেছেন বাংলা নামকরণটি রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, পাশাপাশি বাংলার মানুষের ইচ্ছেকেও সম্মান জানানো হবে।

একইসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ বলেন, ১৯৪৭ সালে স্বাধীনতা এববং দেশভাগের পরে ভারতীয় অংশের নাম ছিল পশ্চিমবঙ্গ, এবং পূর্ব অংশটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। এখনও কোন পূর্ব পাকিস্তান নেই। ফলে পশ্চিমবঙ্গ নাম থাকার কোনও কারণ নেই, এই ঐতিহাসিক পরিবর্তনের আলোকে রাজ্যের নাম পরিবর্তন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

শেষবার ২০১১ সালে ওডিশা রাজ্যের নাম পরিবর্তন করা হয়েছিল, ভারতের একাধিক শহরগুলিরও নাম পরিবর্তন হয়েছে, যেমন ১৯৯৫ সালে বোম্বাই থেকে মুম্বই, ১৯৯৬ সালে মাদ্রাজ থেকে চেন্নাই, ২০০১ সালে ক্যালকাটা থেকে কলকাতা এবং ২০১৪ সালে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয় ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+