'যজ্ঞ চিকিৎসা'-ই একমাত্র পথ, করোনার তৃতীয় ঢেউ স্পর্শ করতে পারবে না, পরামর্শ মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর

'যজ্ঞ চিকিৎসা'-ই একমাত্র পথ, করোনার তৃতীয় ঢেউ স্পর্শ করতে পারবে না, পরামর্শ মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রীর

করোনার সেকেন্ড ওয়েভের পর আছড়ে পড়বে থার্ড ওয়েভ। সেই ঢেউকে প্রতিহত করতে যজ্ঞ চিকিৎসা করুন। পরামর্শ দিলেন মধ্য প্রদেশের সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর। চার দিন ধরে নিজের বাড়িতে যজ্ঞ চিকিৎসা করুন তাহলেই করোনার থার্ড ওয়েভ আর স্পর্শ করতে পারবে না। ইন্দোরে কোভিড কেয়ার সেন্টারের উদ্বোধন করতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি মন্ত্রী।

আসছে তৃতীয় ঢেউ

আসছে তৃতীয় ঢেউ

করোনার দ্বিতীয় ঢেউয়েই বিপর্যস্ত দেশ। মৃত্যু মিছিল চলেছে দেশে। শ্মশানের আগুন নিভছে না। নদীতে ভাসছে লাস। হাসপাতালে বেড নেই। অক্সিজেনের জন্য হাহাকার করছেন মানুষ। ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সকলে। তার উপরে লকডাউনের কোপে রোজগারে টান। বাড়িতে অন্নের সংকট। কোনও দিক দিয়েই বাঁচার উপায় নেই। এমন পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। এর পরে আবার জুন মাসের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে দেশে। এমনই জানিয়েছে আইসিএমআর

যজ্ঞ করার পরামর্শ

যজ্ঞ করার পরামর্শ

দেশকে এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচাতে পারে এক মাত্র যজ্ঞ চিকিৎসা। বা যজ্ঞ এমনই দাবি করেছেন মধ্য প্রদেশের সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর। ইন্দোরে কোভিড কেয়ার সেন্টারের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন, পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এই পরিবেশের শুদ্ধিকরণের জন্য যজ্ঞ করতে হবে। চার দিন ধরে যজ্ঞ চিকিৎসা করতে তবেই করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচা যাবে। আমাদের পূর্বপুরুষরা মাঝে মধ্যেই এই যজ্ঞ করতেন বলে জানা গিয়েছে। থার্ড ওয়েভ আসার আগে আসুন সবাই মিলে এই যজ্ঞ চিকিৎসা করে দেশকে বাঁচিয়ে তুলি।

শিশুরা বেশি আক্রান্ত হতে পারে

শিশুরা বেশি আক্রান্ত হতে পারে

করোনার সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুবরা। এর পরে থার্ড ওয়েভে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়বে এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঊষা ঠাকর তাই পরামর্শ দিয়েছেন ভারতকে করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচাতে আগে এই যজ্ঞ করা জরুরি। তাহলেই নিরাপদে থাকবে দেশ। করোনা স্পর্শ করতে পারবে না ভারতকে।

মাস্ক না পরেই কোভিড সেন্টারে

মাস্ক না পরেই কোভিড সেন্টারে

এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন মধ্য প্রদেশের এই মন্ত্রী। তিনি মাস্ক না পরেই কোভিড সেন্টারে ঢুকে পড়েছিলেন। তাই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। মন্ত্রী নিজেও আগে যজ্ঞ করেছেন করোনা মুক্তির জন্য। এর আগেও একাধিক বিজেপি নেতা করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+