লোকসভায় মোটর স্ক্র্যাপিং নীতির ঘোষণা কেন্দ্রের! বাতিলের খাতায় চলে যাচ্ছে আপনার পুরনো গাড়ি?

লোকসভায় মোটর স্ক্র্যাপিং নীতির ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির

দেশজুড়ে করোনা আবহের মাঝেই শারীরিক দূরত্ব বজায়ের লক্ষ্যে বেড়েছিল গাড়ি কেনার ধুম। যদিও সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করির সাম্প্রতিক ঘোষণায় বেশ হতচকিত জনসাধারণ। বৃহস্পতিবার লোকসভায় মোটর স্ক্র্যাপিং নীতির ঘোষণা করেছেন নিতিন, যা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।

ভারতে আরও বাড়তে পারে গাড়ি বিক্রি

ভারতে আরও বাড়তে পারে গাড়ি বিক্রি

নীতিন গড়করির এহেন ঘোষণাকে সমর্থন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। পাশাপাশি যানবাহন বাতিল আইনের কারণে যে ক্রমশ বাড়বে দেশব্যাপী গাড়ি বিক্রির সংখ্যা, তাও জানান নিতিন। বর্তমানে ভারতে গাড়িবিক্রির ফলে মোট বার্ষিক আয় ৪.৫ লক্ষ কোটি হলেও এই আইনের বলে যে তা ১০ লক্ষ কোটিতে ঠেকবে, তাও জানান আধিকারিকরা। মোটর বাতিলের পর স্ক্র্যাপিং শংসাপত্র দেখিয়ে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ৫% ছাড়ের চেষ্টাও যে করছেন গড়করি, তা জানিয়েছেন লোকসভার সদস্যরাই।

 ২০ বছর উত্তীর্ণ হলে ব্যক্তিগত মোটরের স্বাস্থ্যপরীক্ষা

২০ বছর উত্তীর্ণ হলে ব্যক্তিগত মোটরের স্বাস্থ্যপরীক্ষা

ইতিমধ্যেই ২০২১-২২-এর কেন্দ্রীয় বাজেটে ঘোষণা হয়েছে গাড়ির স্বাস্থ্যপরীক্ষার কথা। ব্যক্তিগত মোটরের ২০ বছর ও ব্যবসায়িক ক্ষেত্রের গাড়ির ১৫ বছর উত্তীর্ণ হলেই বাধ্যতামূলক হয়েছে পরীক্ষা। সূত্রের খবর অনুসারে, স্বাস্থ্যপরীক্ষায় অনুত্তীর্ণ হলেই সেই গাড়ির ক্ষেত্রে মিলবে না রেজিস্ট্রেশন শংসাপত্র। ফলে মোটর স্ক্র্যাপিং আইনত আওতায় জীবন শেষ হতে পারে সেই পুরনো ও 'অসুরক্ষিত' গাড়ির।

 বাড়বে পুনরায় রেজিস্ট্রেশনের খরচ

বাড়বে পুনরায় রেজিস্ট্রেশনের খরচ

ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন মেয়াদ ২০ বছর হলেও ব্যবসায়িক গাড়ির ক্ষেত্রে সেই সময় ১৫ বছর করা নিয়ে জল্পনা বেড়েছে ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে। পাশাপাশি ১৫ বছর উত্তীর্ণ হওয়ার পর ব্যবসায়িক গাড়ির স্বাস্থ্যপরীক্ষা করলে বাড়বে পরীক্ষার মূল্য, সঙ্গে পুনঃ-রেজিস্ট্রেশনের চার্জও যে বর্ধিত হবে, তা স্পষ্ট জানিয়েছেন নিতিন গড়করি। স্বাভাবিকভাবেই আর্থিক মন্দার মাঝে এহেন নীতি আরোপের ফলে অসন্তুষ্ট জনসাধারণের একাংশ।

ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও বাড়ছে মূল্য

ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও বাড়ছে মূল্য

আমেরিকার মোটর স্ক্র্যাপিং নীতির ধাঁচে ভারতে আইন বলবৎ করার ইঙ্গিত ইতিপূর্বেই দিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেও ১৫ বছর উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষা করালে বাড়বে চার্জ, সঙ্গে বৃদ্ধি পাবে পুনঃ-রেজিস্ট্রেশনের চার্জ। যদিও ক্রমবর্ধমান পেট্রোল-ডিজেলের মূল্যের মাঝেও এহেন মোটর-নীতির বিরুদ্ধেই রায় দিচ্ছে অধিকাংশ মোটর-উপভোক্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+