ভয়াবহ! যোগীর রাজ্যে গ্রামীণ হাসপাতালে শেভিং ব্লেড দিয়ে সি-সেকশন, মা ও সদ্যোজাতের মৃত্যু

ভয়াবহ! যোগীর রাজ্যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে শেভিং ব্লেড দিয়ে সি-সেকশন, মা ও সদ্যোজাতের মৃত্যু

বাংলায় এসে যিনি সোনার বাংলা গড়ে দেওয়ার কথা বলছেন সেই বিজেপি শাসিত উত্তর প্রদেশেই স্বাস্থ্য ব্যবস্থার বেহার দশা। গ্রামে গ্রামে রমরমিয়ে চলছে হাতুরে ডাক্তারদের চিকিৎসা। কী অবস্থায় চলছে যোগীর রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থা তার ছবি ধরা পড়েছে উত্তর প্রদেশের সুলতানপুর জেলায়। দাঁড়ি কাটার ব্লেড দিয়ে সি-সেকশন করেেছন হাতুড়ে ডাক্তার। সঙ্গে সঙ্গে মারা গিয়েছেন মা ও সদ্যোজাত।

ভয়াবহ! যোগীর রাজ্যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে শেভিং ব্লেড দিয়ে সি-সেকশন, মা ও সদ্যোজাতের মৃত্যু

রাজেন্দ্র শুক্লা নামে বছর ৩০-এর ওই ব্যক্তি সাইনি গ্রামে মা সারদা হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে প্রায়ই নাকি অপারেশনের কাজ করে থাকেন। জানা গিয়েছে রাজেন্দ্র ৮ ক্লাসের পর আর পড়াশোনা করেনি। এক কথায় স্কুলছুট বলা চলে। রাজেশ শাহিনি নামে এক ব্যক্তি সেই হাসপাতাল চালান। তিনি হাতুরে ডাক্তার ও মধ্যবয়সী মহিলাদের নিয়ে হাসপাতাল চালান বলে অভিযোগ।

মৃতের স্বামী থানায় এই ঘটনা নিয়ে অভিযোগ দায়েরে পরে খবরটি প্রকাশ্যে আসে। মৃতার স্বামীর অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত রাজেন্দ্র শুক্লা ও রাজেশ শাহিনিকে। সুলতানপুরের পুলিশ সুপার অরবিন্দ চতুর্বেদী জানিয়েছেন, পুরোটাই লাইসেন্সহীন হাসপাতাল। সেখানে অপারেশন থিয়েটারের কোনও পরিকাঠামোই নেই। রেজারের ব্লেড দিয়ে অস্ত্রোপচার করা হয়েছিল। যার জেরেই মারা যায় মা ও সদ্যোজাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+