দেশের কোভিড-যোদ্ধাদের জন্য 'চিপস' দান করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিষেণ রেড্ডি

দেশের কোভিড-যোদ্ধাদের জন্য 'চিপস' দান করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিষেণ রেড্ডি

দেশ জুড়ে হাহাকার। কোথাও রক্তের সংকট, কোথাও পরিষেবার সংকট, কোথাও বেডের সংকট তো আবার কোথাও নেই অক্সিজেন। এই সমস্ত সংকটের মধ্যে প্রধান সংকটের কারণ করোনার দ্বিতীয় স্রোত। যার জেরে বহু মানুষ অসহায় বোধ করতে শুরু করেছেন। রয়েছে দরিদ্রদের মধ্যে খাদ্যের হাহাকার। এই পরিস্থিতিতে খবরের শিরোনাম কাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি।

অনুদান ও ভারত

অনুদান ও ভারত

বহু মানুষ তথা এনজিও বা কোনও গোষ্ঠী করোনার করুণ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে কেউ খাবার দিয়ে সাহায্য করছেন , তো কেউ বস্ত্র দিয়ে অনেকের পাশে দাঁড়াচ্ছেন। কেউ বা অক্সিজেন সিলিন্ডার দান করে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন বহু রোগীর। এরই মধ্যে অমিত শাহের মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি কাড়লেন নজর।

 কেন্দ্রীয় মন্ত্রী 'দান' করলেন চিপস

কেন্দ্রীয় মন্ত্রী 'দান' করলেন চিপস

দিল্লির বিজেপি প্রেসিডেন্ট আদেশ কুমারের হাতে এদিন বহু চিপসের প্যাকেট তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি। দেশের কোভিড যোদ্ধাদের জন্য তিনি তাঁর উদ্যোগে চিপসের প্যাকেট দান করেন। বিজেপির দিল্লি প্রেসিডেন্ট জানান, যাঁদের প্রয়োজন তাঁদের এই প্যাকেট দেওয়া হবে। এক্ষেত্রে পুরসভা কর্মী থেকে পুলিশ কর্মীরা পাবেন এই প্যাকেট।

দিল্লি বিজেপি প্রধানের টুইট

দিল্লি বিজেপি প্রধানের টুইট

দিল্লির বিজেপি প্রধান আদেশ গপ্তা টুইটারে লেখেন, 'কোভিড১৯ এর রোগীদের পরিবারও বিভিন্নভাবে প্রভাবিত। লকডাউনের ফলে বহু পরিবার ২-৪ দিন খেতে পায়নি। যার ফলে তাঁদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।' প্রসঙ্গত, সামনেই মোদী সরকারের বর্ষপূর্তির দিন আসছে। তার আগে পার্টি কর্মীদের প্রতি বিজেপি প্রধান জপি নাড্ডা স্পষ্ট বার্তায় বলেন, কোভিড পরিস্থিতিতে দুঃস্থদের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করতে হবে বিজেপি কর্মীদের।

 নাড্ডার বার্তা

নাড্ডার বার্তা

এর আগে জেপি নাড্ডা , সাফ জানান, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবার কোভিডের জেরে অনাথ হওয়া শিশুদের জন্য ওয়েলফেয়ার স্কিম চালু করতে হবে। এই নিয়ে তিনি একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+