এবার আত্মনির্ভর বিহারের ডাক! এনডিএ-র কত আসনে জয়, ভবিষ্যদ্বাণী করলেন অমিত শাহের ডেপুটি
নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারে ক্ষমতায় থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে তারা কমপক্ষে ২২০ আসনে জয়ী হবে। এমনটাই দাবি করেছেন, স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।
নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারে ক্ষমতায় থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে তারা কমপক্ষে ২২০ আসনে জয়ী হবে। এমনটাই দাবি করেছেন, স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।

বিধানসভা নির্বাচনে ইস্যু
কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমূলক কাজ, করোনা সংকট পরিস্থিতিতে গরিবদের সাহায্য এবং অযোধ্যায় রামমন্দির নির্মানের বিষয়টি বিহারের বিধানসভা নির্বাচনের ইস্যু হিসেবে উঠে আসবে বলে জানিয়েছেন তিনি।

এনডিএ-ই জিতবে বিহারে
মন্ত্রীর দাবি আগামী বিধানসভা নির্বাচনে বিহারে এনডিএ জোট ক্ষমতায় আসবে। তারা কমপক্ষে ২২০ আসন জিতবে।

আত্মনির্ভর বিহার গড়ার ডাক
বিহারের দলের নেতাদের নিয়ে বৈঠক করেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার তিনি বিহারে যান। সেখানে আত্মনির্ভর বিহার গড়ার ডাক দেওয়া হয়েছে। যাতে আত্মনির্ভর ভারত গড়ায় তারা অংশীদার হতে পারে। এব্যাপারে কৃষি নির্ভর শিল্প গড়ার ওপর জোর দেওয়া হয়েছে।

বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন বিহার বিধানসভার আসন সংখ্যা ২৪৩। আগামী অক্টোবর, নভেম্বরে সেখানে নির্বাচন হওয়ার কথা। বিহার বিধানসভার কার্যকালের মেয়ার শেষ হচ্ছে ২৯ নভেম্বর।












Click it and Unblock the Notifications