দেশে করোনার বলি ৪০০-র বেশি চিকিৎসক, রাজধানী দিল্লিতে সর্বাধিক
দেশে করোনার বলি ৪০০-র বেশি চিকিৎসক, রাজধানী দিল্লিতে সর্বাধিক
দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ। এই পরিস্থিতিতে যাঁরা ত্রাতার ভূমিকা নিয়েছেন তাঁদেরও গ্রাস করছে করোনা। দেশে এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি চিকিৎসক করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছে। সর্বাধিক সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে। শুধু মাত্র দিল্লিতেই করোনা সংক্রমণে ১০০ জন চিকিৎসক মারা গিয়েছেন। আর পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ১৬ জন চিকিৎসক।

পরিসংখ্যান বলছে গোটা দেশে মোট ৪২০ জন চিকিৎসক এই মহামারীর কবলে প্রাণ হারিয়েছেন। শীর্ষে থাকা রাজধানী দিল্লিকে বাদ দিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিহার। সেখানে ৯৬ জন চিকিৎসক মারা গিয়েছেন। কেবল মাত্র সেকেন্ড ওয়েভেই এই ভয়ঙ্কর মৃত্যুগুলি হয়েছে। বিহারের পরেই রয়েছে উত্তর প্রদেশ। সেখানে ৪১ জন চিকিৎসক করোনা সংক্রমণে মারা গিয়েছেন। তার পরেই রয়েছে গুজরাত। সেখানে ৩১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আশ্চর্য জনক ভাবে দুই ক্ষেত্রেই করোনা সংক্রমণে শীর্ষে থাকা মহারাষ্ট্র সেকেন্ড ওয়েভের ধাক্কায় মারা গিয়েছেন ১৫ জন চিকিৎসক। আগের রাজ্য গুলিক তুলনায় অনেকটাই কম। পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ১৬ জন চিকিৎসক।
করোনার প্রথম ওয়েভে দেখে ৭৪৭ জন িচকিৎসকের মৃত্যু হয়েছিল। সেসময় শীর্ষে ছিল তামিলনাড়ু। সেখানে করোনা সংক্রমণে ৯১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। তারপরেই ছিল মহারাষ্ট্র। সেখানে ৮১ জন চিকিৎসক মারা যান। তৃতীয় অবস্থানে ছিল পশ্চিমবঙ্গ। সেখানে মারা গিয়েছিল ৭১ জন চিকিৎসক। অন্ধ্র প্রদেশে ৭০ জন, অসমে ৩৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications