সংখ্যালঘু পড়ুয়াদের ৪ কোটির বেশি স্কলারশিপ মোদী জমানাতেই, যার মধ্যে ৫৪ শতাংশই ছাত্রী
মোদী জমানায় ৪ কোটির বেশি স্কলারশিপ সংখ্যালঘু পড়ুয়াদের
সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের বিষয়ে নতুন তথ্য সামনে আনল কেন্দ্রে। ২০১৪ সালের পর থেকে এই খাতে এখনও পর্যন্ত প্রায় চার কোটিরও বেশি বৃত্তি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। সম্প্রতি রাজ্যসভায় সওয়াল জবাবে একটি লিখিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্র সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রক।

সূত্রের খবর, এরমধ্যে ৪ শতাংশ বৃত্তি ছাত্রীদের দেওয়া হয়েছে। সোমবার সংসদের উচ্চকক্ষে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি এই তথ্য জানিয়েছেন বলে খবর। অন্যদিকে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, পার্সী এবং শিখ সহ ছয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ-সামাজিক ও শিক্ষামূলক ক্ষমতায়নের কেন্দ্র যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এদিন সেই প্রসঙ্গেরও অবতাড়না করেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিকে ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৯-২০ পর্যন্ত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য বরাদ্দকৃত তহবিলের পরিমাণ ছিল ২১ হাজার ১৬০ কোটি টাকা। যার মধ্যে খরচ হয় প্রায় ১৮ হাজার ২০১ কোটি টাকা। যা মোটি বরাদ্দকৃ তহবিলের প্রায় ৯০.৭৫ শতাংশ। ২০১৪-১৫ থেকে আজ অবধি সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের ৪ কোটি ৬ হাজার ৮০ টি স্কলারশিপ প্রদান করা হয়েছে বলে খবর। যার ডজন্য মোট খরচের পরিমাণ ১১ হাজার ৬৯০ কোটি টাকারও বেশি।












Click it and Unblock the Notifications