মৌসুমী বায়ুর প্রভাব! মহারাষ্ট্র, গোয়া, গুজরাত ও মধ্যপ্রদেশে সতর্কতা জারি

উত্তর ও মধ্য ভারতে আগামি ৪-৫ দিন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হবে। মঙ্গলবার এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উপকূল মহারাষ্ট্র ও গোয়ায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ মরসুমে মুম্বইয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। যার জেরে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বৃষ্টির জেরে প্লাবিত শহরের বহু রাস্তা। ফলে যানজটও তৈরি হচ্ছে। টানা বৃষ্টি চলতে থাকায় সাধারণ মানুষও জলের মধ্যে দিয়েই যাতায়াত করছেন।

মৌসুমী বায়ুর প্রভাব! মহারাষ্ট্র, গোয়া, গুজরাত ও মধ্যপ্রদেশে সতর্কতা জারি

আবহ দফতরের উপগ্রহ চিত্র

আবহ দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ১৩ জুলাই নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী পর্যায়ে এর সম্পর্কে জানা যেতে পারে।

মৌসুমী বায়ুর প্রভাব! মহারাষ্ট্র, গোয়া, গুজরাত ও মধ্যপ্রদেশে সতর্কতা জারি

আবহ দফতরের উপগ্রহ চিত্র

আগামি ৫-৬ দিন মধ্য ভারত এবং দক্ষিণের উপদ্বীপ অঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে। আগামি ৪৮ ঘণ্টায় উত্তর পূর্বে বৃষ্টিপাত বাড়তে পারে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আগামি ৪-৫ দিন বৃষ্টির বর্তমান অবস্থা চলবে বলেও জানানো হয়েছে আবহ দফতরের তরফে।

১১ জুলাইয়ের জন্য মহারাষ্ট্র, গোয়া, গুজরাত ও মধ্যপ্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আবহ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত বৃষ্টিপাত ৯ শতাংশ কম হয়েছে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ২৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে যথাক্রমে ৮ ও ৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে এখনও পর্যন্ত ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+