গুজরাত, কোঙ্গন, গোয়া, মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন ভারতের বাকি অংশের পরিস্থিতি

এই মুহুর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে শ্রীগঙ্গানগর, আলোয়ার, নারনাউল, শিবপুরী, উমারিয়া, পেন্ড্রা, ঝাড়সুগুডা, পুরীর ওপরে। এরপর তা চলে গিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে।

গত ২৪ ঘণ্টায় মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় ছিল মুম্বই-সহ কোঙ্কন ও গোয়ার এবং দক্ষিণ গুজরাতের ওপরে। এছাড়াও সক্রিয় মৌসুমী বায়ু অবস্থান করছে উপকূল কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ কিছু অংশে। এছাড়াও বিদর্ভ, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বিক্ষিপ্ত কিছু অংশে এর অবস্থান রয়েছে।

বুধবারের আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামি ৫ থেকে ৬ দিন সক্রিয় মৌসুমী বায়ু মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের ওপর অবস্থান করবে।

আগামি ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামি ৩ থেকে ৪ দিন পূর্ব ও উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের বর্তমান পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে।

আবহ দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত বৃষ্টিপাত ৯ শতাংশ কম হয়েছে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে ২৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে যথাক্রমে ৮ ও ৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। কিন্তু দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে এখনও পর্যন্ত ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+