আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে অতিরিক্ত বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আবহ দফতরের দেওয়ার বুলেটিনে জানানো হয়েছে, গুজরাত, সৌরাষ্ট্র, কোঙ্কন ও গোয়ার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্ব রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, উপকূল কর্ণাটক, কেরলের কোনও কোনও জায়গার জন্য। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, অসম, মেঘালয়, কর্ণাটক এবং তামিলনাড়ুর কোনও কোনও জায়গায়।

আবহ দফতরের উপগ্রহ চিত্র
উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সন্নিহিত দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ, ছত্তিসগড়ের উত্তরাংশের ওপর নিম্নচাপ অবস্থান করছে। এছাড়াও একই জায়গায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে অনুমান।

আবহ দফতরের উপগ্রহ চিত্র
মৌসুমী বায়ু এই মুহূর্তে দক্ষিণের দিকে এগোচ্ছে এবং তা স্বাভাবিক অবস্থানেই রয়েছে বলে জানানো হয়েছে আবহ দফতরের তরফে। যার ফলে আগামী ৪৮ ঘণ্টায় মধ্য ভারতে প্রবল বর্ষণ হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে ২১ জুলাই নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে বলে অনুমান করছে আবহ দফতর।


Click it and Unblock the Notifications