২০১৯-২০ আর্থিক বর্ষে জিডিপি-র হার কোনপথে! মানিটারি পলিসি কমিটি প্রকাশ্য়ে আনল পূ্র্বাভাস

দেশের আর্থিক মন্দার মধ্যেই আরবিআইয়ের তরফে ভারতের রিপোরেট অপরিবর্তিত রাখা হল। একই দিনে আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটিদেশের জিডিপির সম্ভাব্য হার নিয়ে ও বক্তব্য রেখেছে। আর সেক্ষেত্রে এবার কোনও রকমেই স্বস্তির বার্তা দিতে পারেনি আরবিআই।

 মানিটারি পলিসি কমিটির রিপোর্ট কোন তথ্য দিচ্ছে?

মানিটারি পলিসি কমিটির রিপোর্ট কোন তথ্য দিচ্ছে?

আরবিআইয়ের তরফে এদিন শক্তিকান্ত দাস এদিন এক প্রেস কন্ফারেন্সে মানিটারি পলিসি কমিটির রিপোর্ট জিডিপি নিয়ে পূ্র্বাভাসের তথ্য জানিয়ে দেয়। আর সেই অনুয়ায়ী ২০১৯ -২০ সালের জিডিপির হার আগের ৬.১ শতাংশ থেকে কমে ৫ শতাংশে দাঁড়াবার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যা বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে রীতিমতো আশঙ্কার বার্তা বলে মনে করা হচ্ছে।

 এর আগে কোন পূর্বাভাস ছিল আরবিআইয়ের?

এর আগে কোন পূর্বাভাস ছিল আরবিআইয়ের?

এর আগে, গত সেপ্টেম্বর কোয়ার্টারের হিসাব অনুযায়ী দেশের ৬ বছরে সবচেয়ে কম হার রয়েছে জিডিপির চলতি আর্থিক বছরের কোয়ার্টার ২-এ । জিডিপির সবচেয়ে কম হার এর আগে দেখা গিয়েছিল ২০১২-১৩ সালে। যে সময় এর হার ছিল ৪.৩ শতাংশ। তবে বিভিন্ন সংস্থার পূর্বাভাস বলছে আগামী ২০২১ সালের মধ্যে ভারতের জিডিপি আবার পুরনো বৃদ্ধির মুখ দেখতে পারে।

কেন্দ্রীয় সংস্থার কী পূর্বাভাস ছিল?

কেন্দ্রীয় সংস্থার কী পূর্বাভাস ছিল?

আগেই কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ত্রৈমাসিক হিসেবে ভারতের জিডিপি বৃদ্ধি ৪.৫ শতাংশ কম হবে বলে আগেই জানিয়ে দিয়েছে। এরপর আজ সেই অঙ্ক খানিকটা মিলিয়ে দিয়ে আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী আর্থিক বর্ষেও খুব একটা সুখের হবে না জিডিপি।

 রেপোরেট নিয়ে সরকারের কী বার্তা

রেপোরেট নিয়ে সরকারের কী বার্তা


এদিন শক্তিকান্ত দাসে একই প্রেস কন্ফারেন্সে জানিয়ে দিয়েছেন, আরবিআইয়ের তরফে রেপোরেট-ও অপরিবর্তিত রাখা হচ্ছে। ফলে ফলে ২৫ পয়সা থেকে ৫০ পয়সা বেসিস রেট কাট এই পদক্ষেপের দ্বারা আশা করা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+