Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী-বাইডেন হাইভোল্টেজ বৈঠক আসন্ন! করোনাকালে বিশ্বদরবারে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি একনজরে

মোদী-বাইডেন হাইভোল্টেজ বৈঠক আসন্ন! করোনাকালে বিশ্বদরবারে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি একনজরে

মার্কিন মসনদে তাঁর অধিষ্ঠান থেকে শুরু করে ভ্যাকসিনের কাঁচামাল ভারতে প্রেরণ করা নিয়ে তাঁর প্রশাসনের সিদ্ধান্ত ও পরে ভারতের সঙ্গে সখ্যতা রক্ষার স্টান্স নিয়ে জো বাইডেনের এগিয়ে চলা, বারবার কূটনৈতিক নজর কেড়েছে। এই সমস্ত দিকের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারস্পরিক সম্পর্ক এগিয়ে গিয়েছে গত কয়েক মাসে। করোনাকালে বহু বৈঠকেই মোদী ভার্চুয়াল পদ্ধতিতে যোগ দিয়েছেন। এমন এক অবস্থায় করোনাকালের মাঝে একটা সুদীর্ঘ পর্ব কাটিয়ে মোদী যাচ্ছেন বিদেশ সফরে । এই মার্কিন সফরে তাঁর সঙ্গে দেখা হতে চলেছে সেদেশের প্রেজিডেন্ট জো বাইডেনের। এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আসন্ন। একনজরে দেখে নেওয়া যাক আসন্ন সপ্তাহে মোদীর হাইভোল্টেজ শিডিউল।

 রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদী

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদী

বিশ্বের অন্ততপক্ষে ১০০ জন রাষ্ট্রনেতা এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিচ্ছেন। ভার্চুয়াল নয়, করোনাকালে এবারের বৈঠকে স্বশরীরেই হাজির থাকতে চলেছেন একাধিক নেতা নেত্রীরা। ইউকের প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে হাজির থাকবেন। আর এই বৈঠকে যোগ দিতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরের ২৫ তারিখে মোদী বিশ্বদরবারের এই মহাসভায় নিজের বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

 আফগানিস্তান থেকে করোনা পরিস্থিতির মাঝে মোদী-বাইডেন বৈঠক

আফগানিস্তান থেকে করোনা পরিস্থিতির মাঝে মোদী-বাইডেন বৈঠক

এদিকে, ইউএনজিএ বা রাষ্ট্রসংঘের সাধারণসভার শিডিউলের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনর সঙ্গে বৈঠক মোদীর বৈঠক হতে চলেছে। একদিকে ভারতের প্রতিবেশী আফগানিস্তানে মাথা চাড়া দিয়েছে তালিবানি শক্তি, অন্যদিকে করোনার প্রবল সংকটে বিশ্বময় ত্রাস। সেই জায়গা থেকে দুই দেশের নেতাদের বৈঠক গুরুত্বপূর্ণ। অন্যদিকে, চিন-ভারত সংঘাত ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের স্টান্সের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সঙ্গে বাইডেনের সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কোয়াড বৈঠক

কোয়াড বৈঠক

এদিকে, বাইডেনের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি, এই প্রথমবার কোয়াড ভূক্ত দেশের রাষ্ট্রনেতারা একজোট হচ্ছেন। সেখানে বাইডেন উপস্থিত থাকবেন। বৈঠকে জাপানের রাষ্ট্রনেতা সুগা যোশিডি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে কথা বলবেন বাইডেন। হোয়াইট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীও। এদিকে, কোয়াডভূক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদী কী বক্তব্য রাখেন তার দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। মূত, করোনা ভ্যাকসিনই রাষ্ট্রসংঘের সাধরাণ সভায় বড় ভূমিকা পালন করতে চলেছে।

 বাইডেনের বিশেষ বৈঠক

বাইডেনের বিশেষ বৈঠক

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে এই বৈঠকের ফাঁকে আলাদা করে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। মার্কিন প্রেস সেক্রেটারি জন সেকি জানিয়েছেন , করোনা পরিস্থিতি নিয়ে আমেরিকা কী ভাবনা চিন্তা করছে তা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতেই এই বৈঠক। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধরণসভার পরদিনই রয়েছে বাইডেনের এই বৈঠক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+