প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা মোদী-রাহুলের! ভারতরত্নের দাবি চিদাম্বরমের

শনিবারই ৮৮ বছরে পা দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জন্মদিন উপলক্ষে এদিন সকাল থেকেই তাকে একাধিক শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক প্রথমসারির নেতা। পাশাপাশি এদিনই ভারতীয় অর্থনীতিতে মনমোহন সিংয়ের অসামান্য অবদানের জন্য তাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলতে দেখা গেল প্রাক্তন অর্থমন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে।

মনমোহন সিংয়ের ৮৮ বছরের জন্মদিনেই ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন চিদাম্বরম

মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে এদিন চিদাম্বরম টুইট বার্তায় লেখেন, “ আজ ডাঃ মনমোহন সিংয়ের ৮৮তম জন্মদিন। এই শুভদিনে আমি প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করি। কামনা করি আগামীতেও তিনি জাতির সেবায় আগের মতোই নিজেকে নিয়োজিত রাখবেন।” ওই টুইট বার্তাতেই চিদাম্বরম লেখেন, “সমগ্র জাতি তাঁর সেবামূলক কাজের জন্য গর্বিত। আজকের জনজীবনে জীবিত কেউ যদি ভারতরত্নের যোগ্য হন তবে তা নিঃসন্দেহে ডঃ মনমোহন সিং।"

এদিকে ১৯৯১ থেকে ১৯৯৬ সালের সময়কালে পিভি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হিসাবে একাধিক অর্থনৈতিক সংস্কারের পুরধা ছিলেন মনমোহন সিং। পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হিসাবেও সামলেছেন একাধিক গুরু দায়িত্ব। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টুইট করতে দেখা যায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। ওই টুইটবার্তাতে মনমোহন সিংয়কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুরও কামনা করেন তিনি। শুভেচ্ছাবার্তা জানান রাহুল গান্ধীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+