ইটালিয়ানকে জবাব দেবেন ইটালিয়ান? মেলোনির ছবি দেখেই মোদীকে কী পরামর্শ জেনওয়াইয়ের
COP28 জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাই উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকেই একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেমনই ইতালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি'র (Georgia Meloni) সঙ্গে একটি সেলফি তোলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।
আর সেই সেলফি (Selfie) মেলোনি তাঁর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। আর সেটি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মোদীও। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় লাইক-শেয়ারের বন্যা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Georgia Meloni)

তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন, 'COP28 এর ভালো বন্ধুরা।' পোস্টের শেষে জর্জিয়ার টুইস্ট '#Melodi'। অনেকটাই বিরুষ্কা (বিরাট-অনুষ্কা), রনালিয়া (রণবীর-আলিয়া), রণদীপ (রণবীর-দীপিকা)র মতোই জর্জিয়া লিখেছেন '#Melodi'! অর্থাৎ মেলোনি-মোদী।
আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরেই লাইক-শেয়ারের বন্যা। শনিবার সকাল পর্যন্ত 52.3K রেসপোন্স। কয়েক লাখ লাইক এবং শেয়ার হয়েছে ছবিটা। অনেকেই '#Melodi' ক্যাপশনকে ব্যবহার করে মিম বানাতেও শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং মোদীর ছবিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে।
এমনকি ভাইরাল ট্রেন্ডিং গান 'just looking like a WOW' -এর উপরেও বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর সঙ্গেই রয়েচে নেটিজেনদের কমেন্ট। আর তাতে জড়িয়ে গিয়েছেন রাহুল গান্ধীও! বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।
Good friends at COP28.#Melodi pic.twitter.com/g0W6R0RJJo
— Giorgia Meloni (@GiorgiaMeloni) December 1, 2023
আর সেই নির্বাচনের প্রচারে ইতালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি'কে আমন্ত্রণ করা উচিৎ বলেও কমেন্ট করছেন কেউ কেউ। এই বিষয়ে বযাখ্যা, রাহুল গান্ধীর সঙ্গে ইতালির যোগ রয়েছে। একজন ইতালিয়ানই আরেক ইটালিয়ানকে জবাব দিতে পারে বলে কমেন্ট ছবিতে।
উল্লেখ্য, সোনিয়া গান্ধী ইতালির ছোট একটা গ্রাম Vicenza-তে জন্ম গ্রহণ করেন। এরপর স্থানীয় স্কুলে পড়াশোনা শেষে ইংল্যান্ডের ক্যামব্রিজে পড়াশোনা করেন। এরপর ১৯৬৮ সালে রাজীব গান্ধীকে বিয়ে করে ভারতে চলে আসেন সোনিয়া।
Modi ji should invite Maloni ji to come to India for 2024 Modi campaign.
— The Random Guy (@RandomTheGuy_) December 2, 2023
An Italian for an Italian... 😂🔥#Melodi pic.twitter.com/Ae7kcyRT32












Click it and Unblock the Notifications