রাজ্যে বিজেপির বি-টিম আর সি-টিম! নির্বাচনের আগে স্পষ্ট বার্তা রাহুলের

শুক্রবার তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক আক্রমণ জোরদার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

শুক্রবার তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক আক্রমণ জোরদার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে তিনি আক্রমণ করেছেন, নরেন্দ্র মোদী, শাসক টিআরএস এবং তার শরিক এআইএমআইএমকে। একই আসনে বসিয়েছেন মোদী, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসিকে।

রাজ্যে রাজ্যে বিজেপির বি-টিম আর সি-টিম! নির্বাচনের আগে স্পষ্ট বার্তা রাহুলের

রাহুল গান্ধীর কটাক্ষ মোদী, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি জিভ উল্টে কথা বলেন। তাদের দ্বারা বোকা হলে চলবে না। দক্ষিণের রাজ্যে দুই সমাবেশের আগে টুইট করেছেন রাহুল।

রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপির বি টিম টিআরএস। কেসিআর তেলেঙ্গানায় মোদীর রবার স্ট্যাম্প হিসেবে কাজ করছেন। ওয়াইসি বিজেপির সি টিম। যাদের কাজই হল বিজেপি ও কেসিআর-এর বিরোধী ভোট ভাগ করা।

তেলেঙ্গানায় বিরোধী দলগুলির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করছে কংগ্রেস। তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশন পার্টি এবং সিপিআই-এর। সঙ্গে রয়েছে নবগঠিত তেলেঙ্গানা জন সমিতি। অন্যদিকে টিআরএস এবং বিজেপি আলাদা করে লড়াই করছে।

২৮ নভেম্বর তেলেঙ্গানার এক সমাবেশে শাসক টিআরএসকে আরএসএস ও বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+