আরও একটা কেন্দ্রশাসিত অঞ্চল পেতে চলেছে দেশ, ভাগ হতে পারে বিজেপি শাসিত রাজ্য
সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে সরগরম বিজেপি শাসিত রাজ্যগুলিও। এনআরসি নিয়ে অসমে ক্ষোভ রয়েছে একটা বিরাট অংশের মানুষের মধ্যে। সব মিলিয়ে বলা যেতে পারে সেখানে চলছে রাজনৈতিক অস্থিরতা
সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনে সরগরম বিজেপি শাসিত রাজ্যগুলিও। এনআরসি নিয়ে অসমে ক্ষোভ রয়েছে একটা বিরাট অংশের মানুষের মধ্যে। সব মিলিয়ে বলা যেতে পারে সেখানে চলছে রাজনৈতিক অস্থিরতা। এরই মধ্যে বরোল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আক্মপ্রকাশ করতে চলেছে বলে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এসম্পর্কে কেন্দ্র কিংবা অসম সরকারের তরফ থেকে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

বরোল্যান্ড-কে ঘিরে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির প্রস্তুতি
সূত্রের খবর অনুযয়ায়ী, অনেকদিন ধরেই বরোল্যান্ডকে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে ইতিমধ্যেই কাজ হয়ে গিয়েছে।

ভাগ করা হবে একাধিক জেলা
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কোকড়াঝাড় জেলাকে ভাগ করে কোকড়াঝাড় এবং গোসাইগাঁও জেলা তৈরি করা হবে। এবং বাকসা জেলা ভাগ করে বাকসা এবং মানস জেলা তৈরি করা হবে। উদলগিরিকে ভাগ করে ভেরগাঁও এবং শোনিতপুর, বিশ্বনাথ, লাখিমপুর জেলাকে ভাগ করে আরও ২ নতুন জেলা তৈরি করা হবে। তাদের নাম দেওয়া হতে পারে মৈনশ্রী এবং হলঙ্গী।

কেন্দ্রশাসিত অঞ্চলে থাকবে ইনার লাইন পারমিট
সূত্রের আরও খবর প্রস্তাবিত বরোল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলে ইনার লাইন পারমিট থাকবে। নতুন কেন্দ্রশাসিত অঞ্চলকে নর্থ ইন্ট কাউন্সিলের সদস্যও করা হবে।

সংবিধানের ৩৭১(জি) ধারায় জমির অধিকার
সেখানকার বাসিন্দাদের সংবিধানের ৩৭১(জি) ধারায় জমির অধিকার দেওয়া হবে। কেন্দ্রশাসিত অঞ্চলে অর্থ সরাসরি আসবে কেন্দ্র থেকে।












Click it and Unblock the Notifications