নির্মলাকে পাল্টা তোপ, মোদী সরকারের অর্থনীতিতে তীব্র আক্রমণ মনমোহন সিংয়ের

নির্মলা সীতারামনের আক্রমণের পাল্টা জবাব দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং বৃহস্পতিবার অভিযোগ করেছেন মোদী সরকার অর্থনীতির সংকট কাটানোর চেয়ে অন্য উপর দোষ চাপাতেই বেশি ত‌ৎপর।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আক্রমণের পাল্টা জবাব দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং বৃহস্পতিবার অভিযোগ করেছেন মোদী সরকার অর্থনীতির সংকট কাটানোর চেয়ে অন্য উপর দোষ চাপাতেই বেশি ত‌ৎপর। দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে তার জন্য মনমোহন সরকারকেই দায়ী করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

নির্মলার অভিযোগ

নির্মলার অভিযোগ

কয়েকদিন আগেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করেছিলেন মনমোহন সিংয়ের জমানাতেই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়েছিল। আর এই কাজে মনমোহন সিংয়ের দোসর ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। কংগ্রেস আমলে দেশের ব্যাঙ্কিং অবস্থা সবচেয়ে খারাপ ছিল বলে দাবি করেছেন তিনি।

তার পাল্টা জবাব মনমোহন সিংয়ের

তার পাল্টা জবাব মনমোহন সিংয়ের

বৃহস্পতিবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মনমোহন সিং এই নিয়ে প্রথম মুখ খুললেন। এর আগেও মোদী সরকারের আর্থিকনীতি নিয়ে সওয়াল করেছিলেন তিনি। এবার নির্মলা সীতারামনের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন। মোদী সরকারকে সরাসরি আক্রমণ করে মনমোহন সিং বলেছেন,দেশের আর্থিক পরিস্থিতি যে ক্রমশ তলানির দিকে যাচ্ছে সেদিকে নজর না দিয়ে এবং সেই সমস্যা সমাধানের চেষ্টা না করে অন্যকে দোষারোপ করতেই বেশি ব্যস্ত মোদী সরকার। তাঁরা সমস্যা সমাধানের পথ খুঁজে না পেয়েই অন্যের উপর দোষ দাপানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

ধুঁকছে দেশের আর্থিক ব্যবস্থা

ধুঁকছে দেশের আর্থিক ব্যবস্থা

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের অর্থনীতি চরম সংকটে রয়েছে। শেয়ার বাজারের হাল খারাপ। টাকার দামও তলানিতে এসে ঠেকেছে। একাধিক আন্তর্জাতিক সংস্থা ভারতের আর্থিক বৃদ্ধির হার কমিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলে ভারতের আর্থিক পরিস্থিতি ভাল নয়।

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ করেছে মোদী সরকার। কোনকিছুতেই হাল ফিরছে না দেশের অর্থনীতির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+