আর্থিক দুরবস্থা থেকে নজর ঘোরাতেই সিএএ করেছে মোদী সরকার, অভিযোগ যশবন্ত সিনহার

দেশের আর্থিক দুরবস্থা থেকে নজর ঘোরাতেই সিএএ করেছে মোদী সরকার। এমনই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহা

দেশের আর্থিক দুরবস্থা থেকে নজর ঘোরাতেই সিএএ করেছে মোদী সরকার। এমনই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহা। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মোদী সরকার তার ব্যর্থতা ঢাকতেই এই অসাংবিধানিক কাজ করে চলেছেন। এই আইনের সংশোধনীর কোনও প্রয়োজন ছিল না বলে দাবি করেছেন প্রাক্তন বিজেপি নেতা।

আর্থিক দুরবস্থা থেকে নজর ঘোরাতেই সিএএ করেছে মোদী সরকার

গত ১০ জানুয়ারি গোটা দেশে সিএএ কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই একাধিক অবিজেিপ রাজ্যে এই আইন কার্যকর করবে না বলে জানিয়ে দিয়েছে। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ। যদিও ইতিমধ্যেই উত্তর প্রদেশ সিএএ কার্যকর করেছে। সেখানে ৪০,০০০ অ-মুসলিম শরণার্থী চিহ্নিতও হয়েছে।

এদিকে এই নিয়ে এখনও দেশের অধিকাংশ রাজ্যে আন্দোলন চলছে। এমনকী রাজধানী দিল্লিতেও জারি রয়েছে আন্দোলন। এই সিএএ-র জেরেই ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে মাশুল দিতে হয়েছে বিজেপিকে। তারপরেও সিএএ কার্যকর করা নিয়ে হুঁশিয়ারি দিয়ে চলেছেন মোদী, অমিত শাহরা। উল্টে বিরোধীরা এই নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+