মোদী সরকার জুমলা তৈরির কারখানা, তির্যক আক্রমণে বিজেপিকে বিঁধল কংগ্রেস

মোদী সরকার জুমলা তৈরির কারখানা, তির্যক আক্রমণে বিজেপিকে বিঁধল কংগ্রেস

কেন্দ্রের মোদী সরকার জুমলার কারখানায় পরিণত হয়েছে। সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাল কংগ্রেস। মোদীর ভোকাল ফর লোকাল স্লোগানকে কটাক্ষ করে শুক্রবার এমনই আক্রমণ করেন কংগ্রেস নেতা কপিল সিবল। একই ভাবে মোদীর আত্মনির্ভর ভারত গড়ার ডাককেও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা।

কংগ্রেসের আক্রমণ

কংগ্রেসের আক্রমণ

মোদী সরকারকে জুমলা তৈরির কারখানা বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা কপিল সিবল। তিনি জানিয়েছেন কাজের থেকে বেশি স্লোগান নির্ভর মোদী সরকার। আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল, মেক ইন ইন্ডিয়া এরকম একাধিক স্লোগান দিয়ে দেশবাসীকে ভুলিয়ে রাখতে চাইছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা।

আত্মনির্ভর ভারত

আত্মনির্ভর ভারত

করোনা আবহে দেশকে আত্মনির্ভর করে গড়ে তোলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই সঙ্গে মেক ইন ইন্ডিয়া-র উপরেও জোর গিয়েছেন। কারণ দেশকে আর্থিক ভাবে স্বনির্ভর করে গড়ে তুলতে হলে বিনিয়োগ অত্যন্ত জরুরি একই সঙ্গে ভোকাল ফর লোকাল অর্থাৎ দেশজ পণ্যের চাহিদা তৈরির উপরেও জোর দিয়েছেন তিনি।

এবছর আর নতুন কোনও প্রকল্প নয়

এবছর আর নতুন কোনও প্রকল্প নয়

করোনা মহামারীতে বিপর্যস্ত দেশ। ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। তাই আর কোনও নতুন প্রকল্প এবছর করবে না মোদী সরকার। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিেয়ছেন সেকথা। কাজেই এবছরটা আত্মনির্ভর ভারত প্রকল্পের উপরেই চলবে।

বিজেপির পাল্টা আক্রমণ

বিজেপির পাল্টা আক্রমণ

কংগ্রেস নেতার কপিল সিবলের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। দলের মুখপাত্র অমন সিনহা জানিয়েছেন আসলে কংগ্রেস দলটা রাহুল গান্ধীর মতোই অর্ধেক জেেন কথা বলে। যে বিপুল পরিমান আর্থিক প্যােকজ দেশের জন্য মোদী সরকার ঘোষণা করেছে। ২০১৪ সালে কংগ্রেস সরকারের পতনের পর দেশ অর্থিক দিক থেকে কতটা উন্নত হয়েছে সেটা জানে না কংগ্রেস সেকারণেই এই মন্তব্য করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+