নজরে অর্থনীতি, সব মন্ত্রককে অপ্রয়োজনীয় খরচ কমানোর নির্দেশ মোদী সরকারের
দেশের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সব মন্ত্রককে অপ্রয়োজনীয় খরচ কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে।
দেশের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সব মন্ত্রককে অপ্রয়োজনীয় খরচ কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। খরচ বাড়ানো হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে জানিয়েছে। প্রধামন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব মন্ত্রককে খরচ কমানোর নির্দেশ দিয়ে বলা হয়েছে বিশেষ করে খাবার এবং সফরের উপর খরচ কমাতে হবে। এবং সেটা কার্যকর হচ্ছে কিনা তা নজরে রাখবে এই ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ কমিটি। সব মন্ত্রকেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে ওই বৈঠকের পর।
সামনেই দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট তার আগে দেশের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ২০২৯-২০ আর্থিক বর্ষে ঘাটতি ৩.৩ শতাংশের মধ্যে বেঁধে ফেলতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। কারণ গত বছরে জিডিপি গ্রোথ যে জায়গায় এসে দাঁড়িয়েছে তা গত ১১ বছরে সর্বনিম্ন। তাতেই ঘুম উড়েছে মোদী সরকারের। কারণ ক্ষমতায় আসার পরেই মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৪ সালের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেবেন। এই আর্থিক পরিস্থিতিতে যা একেবারেই অসম্ভভ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications