কৃষক বিক্ষোভের মাঝে 'লেবার কোড' এখনই চালু হচ্ছেনা দেশে , কেন্দ্রের ঘোষণার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা তুঙ্গে
পিছিয়ে গেল লেবার কোড লাগু হওয়ার দিনক্ষণ। শোনা গিয়েছিল ১ এপ্রিল থেকে দেশে 'লেবার কোড' চালু হবে। তবে তা আপাতত চালু হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে মোদী সরকার। এর নেপথ্যে সেভাবে কোনও বড় কারণ দেখাতে পারেনি কেন্দ্র।

তবে কেন্দ্রের সূত্রের খবর, দেশের ৫ জায়গায় নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে আইন লাগু বিষয়ক দেরি হওয়ার কারণে কেন্দ্রের ক্ষেত্রে এই কোড লাগুর ক্ষেত্রে বিলম্ব দেখা যায়। এদিকে, বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের একাধিক রাজ্যে নির্বাচনের জেরে বিজেপি এমন কোডকে পিছিয়ে দিয়েছে। প্রসঙ্গত, কৃষি আইনের বিরুদ্ধে যেভাবে মোদী সরকারকে ব্যাকফুটে ফেলে দেয় কৃষি বিক্ষোভ, সেই দিক থেকে শ্রমিকদের ঘিরে লেবার কোড নিয়ে এখনই বড় পদক্ষেপ থেকে সরে আসতে চাইছে মোদী সরকার। এদিকে, এই লেবার কোড নিয়ে শ্রমিক সংগঠনগুলি বহুবার বহু বিরোধিতা করেছে। তাদের দাবি, সংসদে ঠিকভাবে আলোচনা না করেই এই কোড লাগু করতে উদ্যত হয়েছে মোদী সরকার।
এদিকে, আরএসএস এর শ্রমিত সংগঠনও এই লেবার কোডের বিরোধিতা করেছে। এমন এক পরিস্থিতিতে ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট ঘিরে বিজেপি কোনও রকমের ঝুঁকি নিতে রাজি নয়। এই সমস্ত কারণকে সামনে রেখেই এই লেবার কোড লাগু থেকে মোদী সরকার খানিকটা ব্যাকফুটে এসেছে বলে মনে করছেন অনেকে।
এদিকে মোদী সরকারের এমন পদক্ষেপে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশের বহু কর্পোরেট সংস্থা। কয়েকদিন আগেই একটি সার্ভেতে দেখা গিয়েছে, যে লেবার কোড লাগু করার জন্য আপাতত প্রস্তুত নয় কর্পোরেট সংস্থাগুলি। সেই জায়গা থেকে এই পদক্ষেপ রীতিমতো স্বস্তি দিয়েছে অনেককেই।
দেবের 'ব্লকবাস্টার প্রচার' রোড শোর জনসমুদ্রে












Click it and Unblock the Notifications