করোনা ভাইরাসের সংক্রণকে 'বিপর্যয়' ঘোষণা কেন্দ্রের, মৃত্যুতে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ
করোনা ভাইরাসের সংক্রমণকে বিপর্যয় ঘোষণা করল মোদী সরকার। কোভিড-১৯ এ মৃত্যু হলে পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণকে বিপর্যয় ঘোষণা করল মোদী সরকার। কোভিড-১৯ এ মৃত্যু হলে পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ৮৩ জন সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের।

করোনা সংক্রমণ বিপর্যয়
করোনা সংক্রমণকে বিপর্যয় ঘোষণা করল মোদী সরকার। বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনা ভাইরাস মোকাবিলায় সব রকম আর্থিক সাহায্য করা করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। কোভিড-১৯ এ কেউ মারা গেলে, তাঁর পরিবারকে ৪ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। এখনও পর্যন্ত ভারতে ৮৩ জন করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। কর্নাটকে একজন এবং দিল্লিতে এক মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।

মাস্ক, স্যানিটাইজার অত্যাবশ্যকীয় সামগ্রী
মোদী সরকার গতকালই মাস্ক এবং স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় সামগ্রী হিসেবে ঘোষণা করেছে। দেশের সব প্রান্তে প্রয়োজন মতো মাস্ক এবং স্যানিটাইজার সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি জিনিসে কোনও রকম কালোবাজারি বরদাস্ত করা হবে না। দাম বৃদ্ধি করা হলে বা কালো বাজারি করা হয়ে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হবে অভিযুক্তের এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

স্তব্ধ একাধিক রাজ্য
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে একাধিক রাজ্য প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। কর্নাটক, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, গোয়া, উত্তর প্রদেশে স্কুল কলেজ, শপিং মল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে অধিকাংশ রাজ্যেই।












Click it and Unblock the Notifications