চতুর্থ সংস্থা হিসাবে ভারতে টিকা প্রয়োগের ছাড়পত্র পেল এই সংস্থা, আমদানিতেও অনুমতি কেন্দ্রের
চতুর্থ সংস্থা হিসাবে ভারতে টিকা প্রয়োগের ছাড়পত্র পেল মডার্না
শিয়রে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। এদিকে তার আগে করোনাকে বাগে আনতে টিকাকরণে গতি বাড়াচ্ছে ভারত সরকার। বর্তমানে গোটা দেশে ৩০ লক্ষ থেকে ৬০ লক্ষ পর্যন্ত দৈনিক টিকাককরণের হার বাড়ানো হয়েছে। এদিকে বর্তমানে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের সাথে করোনা যুদ্ধে মাঠে নেমেছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা মর্ডানা।

ভারতে করোনা টিকা প্রয়োগের জন্য এদিনই দ্য ড্রাগ কন্ট্রোনাল জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই-র কাছে আবেদন করে এই মার্কিন সংস্থা। সঙ্গে মুম্বই ভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলার মাধ্যমে টিকা আনতেও অনুমতি চাওয়া হয়। সূত্রের খবর, দুই ক্ষেত্রেই অবশেষে সুবজ সংকেত দিয়েছে ডিসিজিআই। জরুরি ভিত্তিতে মিলেছে ছাড়পত্র।
অন্যদিকে ভারতে টিকা রফতানির জন্য মার্কিন সিডিএসও-র ছাড়পত্র চেয়ে আবেদন জানিয়েছে মডার্না। যদিও ভারতে টিকা প্রয়োগের জন্য আবেদন জানিয়ে অনেক আগেই ভারত সরকারের কাছে আবেদন করেছিল মর্ডানা, ফাইজার-বায়োএনটেকের মতো সংস্থারা। কিন্তু বেশ কিছু সমস্যার কারণে তাদের ছাড়পত্র দিতে সমস্যা আছে বলে জানান নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ডাঃ ভি কে পাল।
কিন্তু কী ভাবে দুই সংস্থাকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা চালানো হচ্ছে বলেও জানা ওই কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তা। অবশেষে সেই রাস্তাতেই ছাড়পত্র পেল মডার্না। এবার মডার্নার ছাড়পত্র পাওয়ার পরেই আশার আলো দেখা যাচ্ছে ফাইজারকে নিয়েও। এই বিদেশি টিকা প্রস্তুতকারী সংস্থাও এবার দ্রুত ভারতে টিকাকরণের ছড়পত্র পেয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে কয়েকদিন আগেই ডিসিজিআই জানায় নিজ দেশে ছাড়পত্র পেয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় রয়েছে এমন টিকার ভারতে ট্রায়ালের প্রয়োজন নেই। আর তারপর থেকেই নতুন করে আশায় বুক বাঁধে মর্ডানা, ফাইজারের মতো সংস্থাগুলি।












Click it and Unblock the Notifications