ভূমিকম্প একের পর এক রাজ্যে! পুজো শেষের বিষাদের সঙ্গে আতঙ্ক বাসিন্দাদের মধ্যে

করোনা আবহেও সারা দেশে চলছে দশেরার প্রস্তুতি। এরই মধ্যে একের পর এক রাজ্যে ভূমিকম্প (earthquake)। রবিবার ভূমিকম্প হয় উত্তর পূর্বের দুই রাজ্য সিকিম (sikkim) এবং মনিপুরে (manipur)। রিখটার স্কেলে ভূমিকম্

করোনা আবহেও সারা দেশে চলছে দশেরার প্রস্তুতি। এরই মধ্যে একের পর এক রাজ্যে ভূমিকম্প (earthquake)। রবিবার ভূমিকম্প হয় উত্তর পূর্বের দুই রাজ্য সিকিম (sikkim) এবং মনিপুরে (manipur)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্র ছিল যথাক্রমে ৩.২ এবং ৩.৬। যদিও কোথাও থেকে কোনও রকমের জীবনহানি কিংবা সম্পত্তি হানির কোনও খবর পাওয়া যায়নি।

 সিকিমে ভূমিকম্প

সিকিমে ভূমিকম্প

সিকিমে যে ভূমিকম্পটি হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৬। পূর্ব সিকিমে ভূমিকম্পটি হয় রবিবার বিকেলের দিকে। মাটির প্রায় ৫ কিমি নিচে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

মনিপুরে ভূমিকম্প

মনিপুরে ভূমিকম্প

অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুসারে রবিবার রাতে ৩.২ মাত্রার ভূমিকম্পটি হয় দক্ষিণ মনিপুরের চুঁয়াচাঁদপুর জেলায়। ভূমি থেকে ২৭ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।

জীবন কিংবা সম্পত্তিহানি হয়নি

জীবন কিংবা সম্পত্তিহানি হয়নি

দুই রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিকরা জানিয়েছেন, কোনও রাজ্য থেকে কোনও রকমের জীবনহানি কিংবা সম্পত্তি হানির খবর পাওয়া যায়নি।

এলাকায় আগেও ভূমিকম্প

এলাকায় আগেও ভূমিকম্প

১০ অক্টোবর রাতে মনিপুরের তামেনলং জেলায় ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। মাটি থেকে ২৮ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। গত শনিবার রাতে ২.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল ওই একই জেলায় মাটি থেকে ৩০ কিমি গভীরে।

পাহাড়ি রাজ্য বিশেষ করে মিজোরাম এবং মনিপুরে একের পর এক ভূমিকম্পে ভীত সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। এই দুই রাজ্যে হাল্কা থেকে মাঝারি ভূমিকম্প লেগেই আছে। ফলে সেখানে যাঁরা বাড়ি তৈরি করছেন, তাঁদেরকে ভূমিকম্প রোধি বাড়ি তৈরি করতে হচ্ছে।

অন্যদিকে সিসমোলজিস্টরা বলছেন, উত্তরপূর্বের এই পার্বত্য অঞ্চল হল বিশ্বের ষষ্ঠ বড় ভূমিকম্পপ্রবণ এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+