মোবাইল নম্বরের পরিবর্তন নিয়ে টেলিকম রেগুলেটররা কি জানাল, জানুন ভালো করে
মোবাইল নম্বর নয়, মেশিন টু মেশিন নম্বর বদল হচ্ছে। এই এমটুএম নম্বর সিমের ক্ষেত্রে ব্যবহার করা হয় সোয়াইপ মেশিন, গাড়ির মিটারে। জানানো হয়েছে যে মোবাইল নম্বর যেগুলি আমরা ব্যবহার করি তা বদলাচ্ছে না।
দুপুর থেকে মোবাইল নম্বরের পরিবর্তন হচ্ছে বলে যে খবর সারা দেশে রটে গিয়েছে তা নিয়ে মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়। কীভাবে নম্বর বদল করতে হবে, কোথায় করতে হবে। এসব জানার জন্য জনতা আগ্রহ দেখাতে শুরু করেন সর্বত্র। এই নিয়ে সংবাদমাধ্যমের একাংশের রিপোর্টে বিভ্রান্তিও তৈরি হয়।

এক্ষেত্রে টেলিকম রেগুলেটরি সংস্থা উপায় না দেখে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল। জানানো হয়েছে, মোবাইল নম্বর নয়, মেশিন টু মেশিন নম্বর বদল হচ্ছে।
এই এমটুএম নম্বর সিমের ক্ষেত্রে ব্যবহার করা হয় সোয়াইপ মেশিন, গাড়ি, ইলেকট্রিক মিটারে। নির্দিষ্টভাবে জানানো হয়েছে যে মোবাইল নম্বর যেগুলি আমরা ব্যবহার করি তাতে কোনও বদল আসছে না।
এই মাসের শুরুতেই ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন সমস্ত টেলিকম অপারেটরদের বিজ্ঞপ্তি জারি করে এমটুএম নম্বর ১৩ নম্বরে বদলে যাচ্ছে বলে জানিয়ে দেয়। এবছরের ১ অক্টোবর থেকে তা বদল শুরু হবে ও ৩১ ডিসেম্বরের মধ্যে বদলের সমস্ত কাজ শেষ করা হবে বলে জানানো হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications