খুনি কাউন্সিলর পুত্রকে পুলিসের সামনেই গণপিটুনি, উঠল জয় শ্রীরান স্লোগান
গুলি করে নিরিহ এক গ্রামবাসীকে হত্যার অভিযোগে বিহারের ভাবুয়ার কাউন্সিলরের ছেেলকে বেধড়ক পেটাল জনতা। পুলিসের সামনেই চলল গণপিটুনি। আর সেই জনতাই উচ্চ স্বরে স্লোগান দিতে থাকলেন জয় শ্রীরাম। সোশ্যাল মিডিয়ায়
গুলি করে নিরিহ এক গ্রামবাসীকে হত্যার অভিযোগে বিহারের ভাবুয়ার কাউন্সিলরের ছেেলকে বেধড়ক পেটাল জনতা। পুলিসের সামনেই চলল গণপিটুনি। আর সেই জনতাই উচ্চ স্বরে স্লোগান দিতে থাকলেন জয় শ্রীরাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই গণপিটুনির ভিডিও।

বিহারের কাইমুর জেলার ভাবুয়ায়র শিবাজি চকে প্রকাশ্য দিবালোকে ঘটেছে এই ঘটনা। কাইমুরের পুলিস সুপার জানিয়েছেন কাউন্সিলরের ছেলের সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল মৃত যুবকের। তার জেরেই গুলি চালানোর ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিল সেই যুবক। দুদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা যায় সে। তারপরেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে। হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে উত্তেজিত জনতা ঢুকে পড়ে। অভিযুক্তকে হত্যা করার পাল্টা দাবি জানাতে থাকে তারা। হাসপাতালে ইট বৃষ্টি করে জানলাক কাচ ভেঙে দেয় তারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিস। কিন্তু তাতেও ঠান্ডা হয়নি উত্তেজিত জনতা। তারপরেই অভিযুক্তকে প্রকাশ্যে বের করে এনে বেধড়ক মার দেয় জনতা। তার সঙ্গে উঠতে শুরু করে জয় শ্রীরাম স্লোগান।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিপিএম সাংসদ মহম্মদ সেিলম।












Click it and Unblock the Notifications