ঘরে ফিরলেন মধ্যপ্রদেশের নিখোঁজ বিধায়ক, কমলনাথ সরকারের পাশে থাকার বার্তা

মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর অবশেষে ফিরে এলেন মধ্য প্রদেশের নির্দল বিধায়ক। ফিরেই বললেন তিনি কমলনাথ সরকারের পাশে আছেন।

মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর অবশেষে ফিরে এলেন মধ্য প্রদেশের নির্দল বিধায়ক। ফিরেই বললেন তিনি কমলনাথ সরকারের পাশে আছেন। প্রসঙ্গত উল্লেখ্য। গত মঙ্গলবার থেকে নিঁখোজ ছিলেন চার বিধায়ক। তাঁদের মধ্যে একজন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। কমলনাথ সরকার ফেলে দিতেই বিজেপি অপারেশন লোটাস চালাচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

ফিরলেন নির্দল বিধায়ক

ফিরলেন নির্দল বিধায়ক

অবশেষে ফিরে এলেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক। বুরহানপুরের নির্দল বিধায়ক দিল্লি থেকে ফিরেই জানিয়েছেন তিনি কমলনাথ সরকারের পাশে আছেন। এবং তাঁকে অপহরণ করা হয়নি। তবে বেঙ্গালুরু বিমানবন্দরে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন। সেখান তাঁকে আটকে দেওয়া হয় যার জন্য বিমান ধরতে পারেননি।

 কংগ্রেস বিধায়কের পদত্যাগ

কংগ্রেস বিধায়কের পদত্যাগ

এদিকে গত বৃহস্পতিবার রাতেই নিখোঁজ কংগ্রেস বিধায়ক হরদীপ সিং পদত্যাগ করেন। স্পিকারের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। কমলনাথ সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভের কথাও প্রকাশ করেছেন পদত্যাগ পত্রে। হরদীপ সিং দাবি করেেছন তাঁকে দল উপেক্ষা করে রেখেছে দীর্ঘদিন ধরে।

 কমলনাথের সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কের

কমলনাথের সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কের

এদিকে বিজেপি যখন অপারেশন লোটাস চালাচ্ছে বলে অভিযোগ ঠিক তখনই মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক কমলনাথের সঙ্গে দেখা করেন। পরে তিনি আবার সাংবাদিক বৈঠক করে জানান, তাঁর উপর চাপ তৈরি করা হয়েছিল। সেকারণেই তিনি কমলনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+