কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে মাফিয়া রাজ! আইএএস অফিসারকে পিষে মারার চেষ্টা
সহকারী জেলাশাসককে পিষে মারার চেষ্টা। খনি মাফিয়ারা এই চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি ছত্তিশগড়ের রায়গড় জেলার।
সহকারী জেলাশাসককে পিষে মারার চেষ্টা। খনি মাফিয়ারা এই চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি ছত্তিশগড়ের রায়গড় জেলার। সরণগড় তিমারলাগা খনি এলাকায় সরকারি আধিকারিকের গাড়ির ওপর দিয়ে জেসিবি মেশিন চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

অবৈধ পাথর ও ডলোমাইট খাদানের অভিযোগ পেয়ে পথে নামেন ট্রেনি আইএএস অফিসার মৈনাক চতুর্বেদি। যিনি রায়গড়ের সহকারী কালেক্টর পদে রয়েছেন। সঙ্গে ছিলেন ডেপুটি ডিরেক্টর মাইনিং এসএস নাগ এবং একজন মাইনিং ইনস্পেক্টর।
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, তিমারলাগায় অবৈধ খনি চিহ্নিত করেন তারা। তদন্তও শুরু করেন। অমৃত প্যাটেলের লোকজন সেখানে অবৈধ খনির কাজ চালাচ্ছিলেন। অমৃত প্যাটেল সরকারি অফিসারদের কাজে বাধা তৈরি করেন বলে অভিযোগ। সরকারি অফিসাররা যখন এলাকা ছাড়তে যাচ্ছেন সেই সময় নিজের বাহিনীকে ডাকেন ওই ব্যক্তি। অভিযোগ প্যাটেলের নির্দেশে জেসিবি মেশিনের চালক সহকারী কালেক্টরের গাড়ির দিকে এগিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই অফিসার।
এই সময় প্যাটেল সহকারী কালেক্টরকে নিগ্রহ করেন বলেও অভিযোগ। তার অল্প আঘাত লাগে। এরপর অভিযুক্ত ও তার লোকজন পালিয়ে যায়।
দশটি ট্রাক, দুটি জেসিবি মেশিন, চারটি মোটর সাইকেল, ৩০০ টন চুনাপাথর এবং বিস্ফোরক সামগ্রি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications