পুলওয়ামার ৪ জায়গায় জঙ্গি হামলা, মৃত সাধারণ নাগরিক সহ আহত তিন, চলছে সেনার তল্লাশি

পুলওয়ামার ৪ জায়গায় জঙ্গি হামলা, মৃত সাধারণ নাগরিক সহ আহত তিন, চলছে সেনার তল্লাশি

বৃহস্পতিবার জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় বেশ কিছু ঘটনার জেরে এক সাধারণ নাগরিকের মৃত্যু সহ তিনজন আহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ট্রাল শহরে এদিন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে এক দোকানীর।

পুলওয়ামার ৪ জায়গায় জঙ্গি হামলা, মৃত সাধারণ নাগরিক সহ আহত তিন, চলছে সেনার তল্লাশি


পুলিশি সূত্রের খবর, বন্দুকবাজরা বিক্রেতা মহম্মদ আয়ুব আহনগারের ওপর গুলি চালায়। আহনগারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আর একটি ঘটনায় পুলওয়ামাতেই জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন মহম্মদ আসলাম নামে একটি ব্যক্তি, যিনি পেশায় গাড়ি চালক। এই ঘটনাটি ঘটেছে জেলার ওয়ানপোরা এলাকাতে। এছাড়াও পুলওয়ামার পামপোরেতে আরও দু’‌টি ঘটনা ঘটে, যেখানে জঙ্গি–নিরাপত্তা রক্ষীদের গুলির সংঘর্ষে দু’‌জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আহত হয়েছেন।

দক্ষিণ কাশ্মীরের পামপোরের লালপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর ওই এলাকায় সেনাবাহিনী কর্ডন ও তল্লাশি অভিযান চালান। এই তল্লাশি অভিযানে জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়, যার জেরে দু’‌জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আহত হন। পাল্টা গুল চলে সেনাবাহিনীর পক্ষ থেকেও। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে তল্লাশি অভিযান এখনও চলছে।

পামপোরের মিজ এলাকায় আরও একটি জঙ্গি–সেনা এনকাউন্টারের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। নির্দিষ্ট খবর পাওয়ার পরই সেনার পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেনা বাহিনী ওই এলাকা সিল করে দিয়েছে, জঙ্গিরা গুল চালাচ্ছে, পাল্টা জবাব দিচ্ছে সেনারাও। প্রসঙ্গত, কিছুদিন আগেই জম্মু–কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এই এলাকায় ২০০ জন জঙ্গি নিহত হয়েছে। সম্প্রতি হিজবুলের এক শীর্ষ কমান্ডার এনকাউন্টারে মারা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+