বাংলার স্কুলে নুন-ভাত থেকে যোগীরাজ্যে দুধ-ভাত বিতর্ক! এবার মিডডে মিল নিয়ে কড়া পদক্ষেপে কেন্দ্র

উত্তরপ্রদেশের সোনভদ্রের একটি প্রাইমারি স্কুলে পড়ুয়াদের দেওয়া জন্য বরাদ্দ মিড ডে মিলের খাবারে এক লিটার দুধে মেশানো হয় ১ বালতি জল। আর সেই দুধের সঙ্গে ভাত দিয়েই সেই স্কুলে সেরে ফেলা হয় মিড ডে মিলের খাবার। এই খবর শুক্রবার প্রকাশ্যে আসতেই অনেকেরই স্মৃতিতে আসে হুগলির বালিকা বাণীমন্দির স্কুলের ঘটনা। যেখান শুধুমাত্র নুন-ভাত ছিল মিডডে মিলের মেন্যুতে।

বাংলার স্কুলে নুন-ভাত থেকে যোগীরাজ্যে দুধভাত বিতর্ক! এবার মিডডে মিল নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

দেশে একের পর এক মিডডে মিল নিয়ে দুর্নীতির জেরে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র। জানা গিয়েছে, এবার থেকে মিড ডে মিল নিয়ে কোনও অভিযোগ পেলেই তা খতিয়ে দেখার জন্য টিম পাঠাবে কেন্দ্র। এর আগেও একাধিক বার এমন ঘটনায় কেন্দ্রীয় টিম এসেছে সংশ্লিষ্ট স্কুলে। তবে এবার থেকে এই ব্যবস্থা আরও কড়া হয়ে যাবে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফেই এবার আসবে এমন টিম।

টিমের অংশ হিসাবে থাকবেন, নামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও সামাজিক বিভিন্ন সংগঠনের একজন করে প্রতিনিধি থাকবেন এই টিমে। মন্ত্রকের তরফে একজন আমলা জানিয়েছেন , বিভিন্ন সময়ে এতবার তদন্ত , পর্যবেক্ষণের পরও এমন দুর্নীতির ছবি উঠে আসাটা অনভিপ্রেত। এবার এই মিড ডে মিল দুর্নীতি ঠেকাতে বাড়ানো হবে কেন্দ্রীয় টিমের সংখ্য়া। প্রসঙ্গত, দেখা গিয়েছে মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ সবচেয়ে বেশি দায়ের হয়েছে উত্তর প্রদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+