মাঝআকাশে ইঞ্জিনে বিপত্তি, দিল্লিতে জরুরি অবতরণ লেহগামী স্পাইসজেট বিমানের
মাঝআকাশে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে। প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে লেহর উদ্দেশে রওনা দেওয়া স্পাইসজেটের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে সাময়িক উৎকণ্ঠা ছড়ালেও শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে বিমানটি।
সূত্রের খবর, এসজি ১২১ নম্বরের উড়ানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার পর ককপিটে একটি ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত পান পাইলটরা। পরিস্থিতি বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গেই দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, যাতে অবতরণের সময় প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও চিকিৎসা পরিষেবা প্রস্তুত থাকে। জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি সকাল ৬টা ৮ মিনিটে উড়ান শুরু করে ও ৬টা ৪৯ মিনিটে নিরাপদে দিল্লিতে অবতরণ করে।
সংস্থার এক মুখপাত্র জানান, ককপিটে আগুন লাগার কোনও সতর্কবার্তা মেলেনি। বিমানটি সম্পূর্ণ নিরাপদে নামার পর স্বাভাবিক নিয়মেই সব যাত্রীকে নামানো হয়। এরপর রক্ষণাবেক্ষণকারী দল বিমানটির বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে।
উল্লেখযোগ্যভাবে, গত সপ্তাহেই স্পাইসজেট জানিয়েছিল যে তারা ধাপে ধাপে পরিষেবা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ওয়েট ও ড্যাম্প লিজের মাধ্যমে ও অচল বিমানগুলিকে ফের পরিষেবায় এনে বহর প্রায় ৬০টি বিমানে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। সংস্থার দাবি, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে তাদের অভ্যন্তরীণ বাজারে অংশীদারিত্ব বেড়ে ৪.৩ শতাংশে পৌঁছেছে। যাত্রী ধারণক্ষমতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
শীতকাল ২০২৬ এর মধ্যে সংস্থাটি ২২০ কোটি অ্যাভেলেবল সিট কিলোমিটার (এএসকে) ছুঁতে চায় বলেও জানানো হয়েছে। তবে মঙ্গলবারের এই ঘটনার পর স্বাভাবিকভাবেই উড়ান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিমান মহলে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications