রাজ্যগুলিকে কেন্দ্রের কোন সতর্কবাণী করোনার নয়া স্ট্রেইন নিয়ে! নববর্ষের আগে গাইডলাইন জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

করোনা ভাইরাসের নয়া স্ট্রেইন ঘিরে রীতিমতো তোলপাড় বিশ্ব। এদিকে, ভারতে এই স্ট্রেইনের আগমন হয়েছে , কী না, তা নিয়ে রয়েছে জল্পনা। এমন এক পরিস্থিতিতে কেন্দ্র এদিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতি জারি করেছে সতর্কতা।

 নতুন বছরেও কোভিড গাইডলাইন পালনীয়

নতুন বছরেও কোভিড গাইডলাইন পালনীয়

কেন্দ্র জানিয়েছে, নতুন বছরেও কোভিডের সমস্ত বিধি পালন করতে হবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত অংশে জারি করোনার গাইডলাইন। সতর্কতা, কন্টেইনমেন্ট, নজরদারি নিয়ে আগের মতোই সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

 নয়া করোনা স্ট্রেইন নিয়ে বার্তা

নয়া করোনা স্ট্রেইন নিয়ে বার্তা

ব্রিটেনের বুকে সদ্য খোঁজ মিলেছে এক নতুন কোভিড স্ট্রেইনের। আর তার প্রেক্ষিতেই রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেদিক থেকে কন্টেইনমেন্ট জোন সতর্কভাবে চিহ্নিতকরণ যেমন জরুরি, তেমনই সকলে কোভিড বিধি পালন করছে কি না, সেদিকে রাজ্যগুলিকে কড়া নজর রাখার বার্তা দিয়েছে কেন্দ্র।

 নতুন করে সংক্রমণ নিয়ে বার্তা

নতুন করে সংক্রমণ নিয়ে বার্তা

রাজ্যগুলির তরফে জানানো হয়,নতুন করে যাঁদের করোনা সংক্রমণ হচ্ছে, তাঁদে র দিকে ভালোভাবে নজর দিতে হবে। নতুন করে করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেদিকে রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যকে পাঠানো নিজের চিঠিতে মনে করিয়ে দিয়েছেন যে গত ২-৩ মাসে দেশে কমতে শুরু করেছে করোনার দংশন। ফলে এই ইতিবাচক দিকটি তুলে ধরতে হবে।

নববর্ষের দিকে তাকিয়ে বার্তা

নববর্ষের দিকে তাকিয়ে বার্তা

কেন্দ্রের তরফে বলা হয়েছে, নববর্ষের উদযাপনে জমায়েতের দিকে নজর রাখতে। সেক্ষেত্রে সমস্ত কোভিড বিধি রাজ্যে মানা হচ্ছে কী না, সেদিকে প্রশাসনকে কড়া নজর রাখার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+