Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কৃষক মত্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক দাবি মেঘালয়ের রাজ্যপালের

কৃষক মত্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক দাবি মেঘালয়ের রাজ্যপালের

কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বিতর্কিত মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি দাবি করেছেন, কৃষি আইন বাতিলের পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন আমাদের ৫০০ জন কৃষককে মরতে হয়েছে। তার উত্তরে নাকি প্রধানমন্ত্রী মোদী বিরক্ত হয়ে বলেছিলেন, তাঁরা কি আমার জন্য মরেছে। সত্যপাল মালিকের এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিতর্কে মেঘালয়ের রাজ্যপাল

বিতর্কে মেঘালয়ের রাজ্যপাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত উগ্র অবং উদ্ধত। তিনি কৃষি আইন বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সেখানে বলেছিলেন আমাদের ৫০০ কৃষক মারা গিয়েছেন তার প্রেক্ষিতে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উগ্রতার সঙ্গে জবাব দিয়েছিলেন তাঁদের মৃত্যুর জন্য কি আমি দায়ী। সত্যপল মালিকের এই মন্তব্যের পর জোর জল্পনা শুরু হয়ে যায় রাজনৈিতক মহলে। হরিয়ানার একটি অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যেই মেঘালয়ের রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধত বলে আক্রমণ করেছেন।

মোদীকে নিশানা সত্যপলের

মোদীকে নিশানা সত্যপলের

কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার বিস্তারিত বিবরণ দিয়েছেন মেঘালয়ের রাজ্যপাল। হরিয়ানার একটি অনুষ্ঠানে প্রকাশ্যে তিনি সেই কথোপকথন জানিয়েছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে তাঁকে জবাব দিয়েছেন। এবং কৃষকদের কথা বলতেই বিরক্ত হয়ে তিনি বলেলন কথা গুলি প্রধানমন্ত্রী। সত্যপাল জানিয়েছেন মোদীকে তিনি বসেছেন আপনি যেহেতু দেশের প্রধান সেহেতু এই কথাগুলি জানাচ্ছি। একটি কুকুর মারা গেলেও শোক প্রকাশ কের চিঠি দেন প্রধানমন্ত্রী আর কৃষকদের মৃত্যুর পর এই ধরনের মন্তব্য করছেন দেশের প্রধান।

ভিডিও শেয়ার কংগ্রেসে

ভিডিও শেয়ার কংগ্রেসে

সত্যপাল মালিকের এই মন্তব্যের ভিডিওটি শেয়ার করেছিেলন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের পক্ষ থেকেও টুইটারে এই একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভিডিওটি শেয়ার করা হয়েছে। তাতে বলা হয়েছে বিজেপির রাজ্যপাল এই ধরনের কথা বলছে। তাহলেই স্পষ্ট যে বিজেপি নেতারা কতটা নিষ্ঠুর। তাঁরা কি মনে করেন কৃষকদের। কৃষি আইন বাতিলের নেপথ্যে েয মোদী সরকারের রাজনৈতিক সমীকরণ রয়েছে তা বারবারই দাবি করেছিলেন কংগ্রেস নেতারা।

কৃষি আইন বাতিল

কৃষি আইন বাতিল

প্রসঙ্গত উল্লেখ্য গুরুনানক জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেছিলেন, কৃষকদের স্বার্থেই তিনি এই আইন বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন এবং শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদের দুই কক্ষে এই আইন বাতিল করা হয়। তারপরেই কংগ্রেস সরব হয়েছিেলন লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণের দাবিতে। যদি প্রধানমন্ত্রী নিজেকে কৃষক দরদী মনে করেন তাহলে অজয় মিশ্রেকে অপসারণ করবেন বলে দাবি তুলেছিলেন কংগ্রেস নেতারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+