নাথুরাম গডসের নামে নামাঙ্কিত হচ্ছে ভারতের এই শহর! নয়া উদ্যোগ ঘিরে জল্পনা
দেশের একাধিক রাজ্যের শহরগুলির নাম পরিবর্তন হয়েছে। বিজেপি শাসিত যোগী রাজ্যেই এই নাম পরিবর্তন বারবার বিতর্ক ডেকে এনেছে বিভিন্ন আঙ্গিকে। এদিকে, নাথুরাম গডসেকে নিয়ে বিজেপির অবস্থান ঘিরেও কম বিতর্ক হয়নি।
দেশের একাধিক রাজ্যের শহরগুলির নাম পরিবর্তন হয়েছে। বিজেপি শাসিত যোগী রাজ্যেই এই নাম পরিবর্তন বারবার বিতর্ক ডেকে এনেছে বিভিন্ন আঙ্গিকে। এদিকে, নাথুরাম গডসেকে নিয়ে বিজেপির অবস্থান ঘিরেও কম বিতর্ক হয়নি। গান্ধীজির হত্যাকারী নাথুরামকে নিয়ে বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রী সাংসদদের বক্তব্য ঘিরে উঠেছে নানান বিতর্ক। এমন পরিস্থিতিতে নাথুরাম গডসের নামে একটি এলাকার নাম করণ হতে চলেছে।

কোন শহরের নাম হবে মেরঠের নামে?
বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মেরঠের নাম এবার পরিবর্তন হতে চলেছে। এই শহরের নাম নাথুরাম গডসের নামে হতে চলেছে। শহরের নাম হবে 'নাথুরাম গডসের নগর'। আর এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের 'বোর্ড অফ রেভেনিউ' এর তরফে এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে। এবার অপেক্ষা মেরঠ নগরীর নাম পরিবর্তনে শিলমোহরের জন্য।

কারা দাবি জানিয়েছিল নাম পরিবর্তনের?
জানা গিয়েছে, হিন্দু মহাসভার তরফে এই মেরঠ নগরীর নাম পরিবর্তন করার দাবি প্রথমে জাানানো হয়েছিল। এরপর উত্তরপ্রদেশ সরকার 'ডি থ্রি রিমাইন্ডার' দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শুধু মেরঠ নগরীরই নয়, উত্তরপ্রদেশের আরও দুই নগরীর নাম পরিবর্তনের কথা ভাবছে যোগী সরকার। গাজিয়াবাদ ও হাপুরের নামও পরিবর্তিত হতে চলেছে বলে খবর।

গডসে প্রসঙ্গ ও বিজেপি
প্রসঙ্গত, গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে কয়েকদিন আগেই বিজেপির ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা বিতর্কিত মন্তব্য করেন সংসদে। যার জেরে শীতকালীন অধিবেশনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দলের অস্বস্তিও বেড়ে যায় তাতে। শেষে পদ্মশিবিরের তরফে সাধ্বীকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এবার সেই গডসেকে নিয়েই উত্তর প্রদেশের যোগী সরকার নয়া পদক্ষেপ নিতে চলেছে বলে খবর।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications