করোনার কারণে ফের পোলিও,গুটি বসন্তের প্রকোপ শুরু হতে পারে ভয়াবহভাবে! কী বলছেন বিশেষজ্ঞরা
করোনার কারণে ফের পোলিও,গুটি বসন্তের প্রকোপ শুরু হতে পারে ভয়াবহভাবে! কী বলছেন বিশেষজ্ঞরা
করোনা থেকে পরিত্রাণের আশায় গোটা দেশ। আর সেই সূত্র ধরে করোনার জেরে বিশ্বে ফের দানবীয়ভাবে হানা দিতে পারে গুটি বসন্ত, পোলিওর মতো রোগ। কীভাবে এই গোটা প্রক্রিয়া ক্রমেই বিশ্বে একের পর এক দানবীয় রোগের প্রাদুর্ভাব ঘটাচ্ছে, তা দেখে নেওয়া যাক।

কেন বাড়তে পারে পোলিওর প্রভাব
বিশেষজ্ঞরা বলছেন, করোনার জেরে যেভাবে লকডাউন চসছে তাতে নিত্য নৈমিত্তিক বহু স্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী ব্যাহত হতে শুরু করে দিয়েছে। যার মধ্যে অন্যতম বড় ঘটনা হল, পোলিও, গুটি বসন্তের টিকাকরণ এই মুহূর্তে বহু দেশে বন্ধ।

কতজন আক্রান্ত হতে পারেন?
করোনার লকডাউনের জেরে যদি এভাবেই কর্মপ্রক্রিয়া চলতে থাাকে, তাহলে বিপুল সমস্যায় পড়বে বিশ্ব। অন্ত ৮০ মিলিয়ন শিশু করোনার জন্য পোলিও, গুটি বসন্ত, ডিপথেরিয়ার মতো রোগের টিকা পাবে না। যা এই রোগের ক্রমণের আশঙ্কা বাড়াবে।

ভারতের পরিস্থিতি কেমন?
চাইল্ড রাইটস অ্যান্ড ইউ এর তরফে প্রীতি মেহরার দাবি, ভারতে নিত্যদিনের টিকা করণের প্রক্রিয়া খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে। ফলে সদ্যজাতদের ঘিরে রোগের আশঙ্কা বাড়ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়েও বেশ কিছু সন্দেহ থেকে যাচ্ছে।

ধুঁকছে স্বাস্থ্য ব্যবস্থা
আরও একটি রিপোর্ট বলছে ক্রমাগত ধুঁকছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। টিকাকরণের জন্য যে সংখ্যক আশা কর্মীদের প্রয়োজন, সেই সংখ্যক কর্মী পাওয়া যাচ্ছে না। অনেকেই নিজের শিশুদের টিকাকরণেরক্ষেক্রে গাফিলতি করছেন করোনার আবহে। এমন পরিস্থিতিতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে সন্দেহ, আশঙ্কা বাড়ছে।












Click it and Unblock the Notifications