কারতারপুর করিডরে ভারতীয় পূন্যার্থীদের উপর পাকিস্তানের কর আর্জি ভারতের
অনেক টানাপোড়েনের পর অবশেষে শুরু হতে চলেছে ঐতিহাসিক কারতারপুর করিডর। যে পথ দিয়ে ভারতীয় পূন্যার্থীরা কোনও ভিসা ছাড়াই পৌঁছে যেতে পারবেন পাকিস্তানের কারতারপুর সাহিবে।
অনেক টানাপোড়েনের পর অবশেষে শুরু হতে চলেছে ঐতিহাসিক কারতারপুর করিডর। যে পথ দিয়ে ভারতীয় পূন্যার্থীরা কোনও ভিসা ছাড়াই পৌঁছে যেতে পারবেন পাকিস্তানের কারতারপুর সাহিবে। ভারত-পাক সীমান্তের এই পথ তৈরি করা হয়েছে নতুন করে। ভারতীয় পূন্যার্থীদের এই করিডর ব্যবহারের জন্য মোটা টাকা কর চাপাতে চলেছে পাক সরকার। ভারতীয় মুদ্রায় সেই কর ১৪২০ টাকা। ভারতের পক্ষ থেকে সেই কর মকুব করার আবেদন জানানো হয়েছে। কিন্তু পাকিস্তান এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার।

তিনি জানিয়েছেন একাধিক ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এই করের বিষয়ে একমত হওয়া যায়নি। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে এই কর না নেওয়ার জন্য। কিন্তু সেই অনুরোধ যে পাকিস্তান মেনে নেবে সেই ইঙ্গিত পাওয়া যায়নি।
৮ নভেম্বর উদ্বোধন হচ্ছে কারতারপুর করিডরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে যাবেন। ৯ নভেম্বর থেকে শুরু হবে কারতারপুরে ভারতীয় পূন্যার্থীদের যাত্রা। প্রথম ব্যাচ নিয়ে যাবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। যাওয়ার কথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংেয়রও।












Click it and Unblock the Notifications